news desk
৯ এপ্রিল ২০২০, ১০:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে প্রকৌশলীর মৃত্যু, এলাকায় আতঙ্ক

কুড়িগ্রামঃ জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে কুড়িগ্রাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী জোবাইদুল ইসলামের মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। রংপুর থেকে ঢাকা নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত উপ-সহকারী প্রকৌশলী জোবাইদুল ইসলামের বাড়ি রাজশাহী জেলায় বলে জানা গেছে। সে কুড়িগ্রাম শহরের টেক্সটাইল এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তার বয়স ৩০ বছর। তিনি কুড়িগ্রাসে যোগদানের মাধ্যমে চাকুরী জীবন শুরু করেন। এখানে সে প্রায় তিন বছর ধরে কর্মরত ছিল।

পারিবারিক ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, তীব্র জ্বর আর শ্বাস কষ্ট নিয়ে গত মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে তার করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। কিন্তু সেই রিপোর্ট এখনো পাওয়া যায়নি।

এদিকে প্রকৌশলী জোবায়দুল ইসলাম যে এলাকায় ভাড়া ছিলেন সেখানকার মানুষের মাঝে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর দাবী নিহত প্রকৌশলী করোনায় মৃত্যু হয়েছে না ডেঙ্গুতে হয়েছে তা দ্রæত নিশ্চিত হয়ে প্রশাসনকে লকডাউনের বিষয়ে দ্রæত ব্যবস্থা গ্রহন করতে হবে। তবে বাড়ির মালিকের ছেলের দাবী তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন।

মৃত্যুর পর তার মরদেহ নিজ বাড়ি রাজশাহীতে নিয়ে যাওয়া হয়েছে। তার বয়স হয়েছিল ৩০ বছর। কুড়িগ্রাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মেহেদী ইকবাল তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

২

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৩

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৪

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৫

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

৬

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

৭

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

৮

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

৯

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১০

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১১

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৩

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৪

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৫

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

১৬

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

১৭

বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার সহায়তা চায় বাংলাদেশ

১৮

ইউনূসকে হেনস্তার সম্পূর্ণ দায় শেখ হাসিনার : জামায়াত আমির

১৯

নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

২০