news desk
২৪ এপ্রিল ২০২০, ৮:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কৃষিবিদ হুমায়ুন এর নির্দেশে কৃষকের পাশে কিশোরগঞ্জ হোসেনপুর ছাত্রলীগ

কিশোরগঞ্জ সংবাদদাতা :  সারা দেশে চলতি মৌসুমের আগাম ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে। ধানের বাম্পার ফলন হলেও করোনাভাইরাস আতঙ্কে ধানকাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। ফলে অনেক অসহায় কৃষক তাদের জমির পাকা ধান ঘরে তুলতে পারছেন না। এ অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ূন ভাইয়ের নির্দেশে মোস্তাফিজুর রহমান মোখলেছ ও ইয়াছিন আরাফাত শুভর নেতৃত্বে অর্ধশতাধিক নেতা কর্মীরা কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছে।

এতে অংশ নেন,মোস্তাফিজুর রহমান মোখলেছ সাবেক সভাপতি পৌর ছাত্রলীগ, ইয়াছিন আরাফাত শুভ সাবেক উপ ক্রিয়া সম্পাদক কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ। শাহ্ জালাল সম্রাট, যুগ্ম সাধারণ সম্পাদক, শের ই বাংলা নগর থানা ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর। হোসেনপুর সরকারি কলেজ, পৌর,উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মীরা ।

পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি, মোস্তাফিজুর রহমান মোখলেছ বলেন- কৃষিবিদ মশিউর রহমান হুমায়ূন ভাইয়ের নির্দেশে জনসাধারণের মাঝে সচেতনতা মূলক কাযক্রমের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি ধারাবাহিক ভাবে খাদ্য উপহারও বিতরণ করেছে তারা। এবং ধান কেটে মারাই করে বাড়ি দিয়ে আসছে।এলাকার প্রতিটি দুর্যোগে ছাত্রলীগ জনগণের পাশে ছিল ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ্।

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের উপ ক্রিয়া সম্পাদক ইয়াছিন আরাফাত শুভ বলেন, খোঁজ নিয়ে জানা যায়, এক দিকে করোনাভাইরাস অন্যদিকে শ্রমিক সংকটসহ কৃষি মজুরি আশংকাজনক হারে বৃদ্ধি পাওয়ায় পাকা ধান নিয়ে শঙ্কায় পড়েছেন স্থানীয় কৃষকরা। যেখানে আগে দৈনিক মজুরি ছিল ৩০০-৪০০ টাকা এখন তা দাঁড়িয়েছে ৬০০ থেকে ৮০০ টাকায়। ফলে কৃষকরা মাত্রারিক্ত টাকায় শ্রমিক জোগার করতে দিশাহারা হয়ে পড়ায় ধান নষ্ট হতে চলেছে। এ অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ূন মামার নির্দেশনায় ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে এলাকার দরিদ্র কৃষকের পাশে এসে দাঁড়িয়েছি।

শের ই বাংলা নগর থানা ছাত্রলীগের,যুগ্ম সাধারণ সম্পাদক,শাহ্ জালাল সম্রাট বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ূন ভাইয়ের নির্দেশে দরিদ্র দের মাঝে বিতরণ করা হয়েছে খাদ্য সামগ্রী,কিশোরগঞ্জ এবং হোসেনপুরের হাসপাতাল গুলোতে মাক্স-পিপিই, এবং আজ ধান কেটে দিচ্ছি আমরা। দেশের এই দুঃসময়ে জননেত্রী শেখ হাসিনার নির্ভীক সৈনিক হিসেবে আমরা সাধারণ মানুষের কাছে থেকে কাজ করার চেষ্টা করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০