news desk
২৩ মার্চ ২০২০, ৭:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরাণীগঞ্জের গার্মেন্টস পল্লী লকডাউন করা হয়েছে

 

 

নিজস্ব প্রতিবেদক, কেরাণীগঞ্জ : করোনা ঝুকি এরাতে লকডাউন করে দেয়া হয়েছে দক্ষিণ এশিয়ার বৃহৎ তৈরী পোশাকের শিল্পাঞ্চল দক্ষিণ কেরাণীগঞ্জের পূর্ব আগানগরের গার্মেন্টস পল্লী। ২৩মার্চ সন্ধ্যা থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত কেরানীগঞ্জের গার্মেন্টস পল্লী বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে সমিতির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয় কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতির নেতৃবৃন্দ।

এ ব্যাপারে কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মুসলিম ঢালী এ তথ্য নিশ্চিত করেন।

মুসলিম ঢালী জানান, কেরানীগঞ্জের আগানগর ও কালিগঞ্জ এলাকায় দেশের সর্ববহৎ দেশীয় গার্মেন্টস পণ্যের মার্কেট এবং ছোট, মাঝারি ধরনের শত শত গার্মেন্টস কারখানা রয়েছে। এসব কারখানায় হাজার হাজার শ্রমিক কাজ করেন। এছাড়া গার্মেন্টস পণ্যের মার্কেটে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের লক্ষাধিক কর্মচারী কাজ করেন। এখানে প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে শত শত পাইকারি ব্যবসায়ী বিভিন্ন পণ্য কিনতে আসেন। প্রতিদিন এসব এলাকায় অনেক মানুষের সমাগম ঘটে। তাই করোনাভাইরাস প্রতিরোধে সমিতির এক জরুরি সভায় আপাতত এখানকার ব্যবসায়ীদেও উৎপাদন ও বিপননসহ সকল কর্মকান্ড বন্ধ ঘোষনা করা হয়েছে।

কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতির সভাপতি মো. স্বাধীন শেখ জানান, দেশের সার্বিক অবস্থা অপরিবর্তিত থাকে তাহলে এই বন্ধের সময় আরও বাড়ানো হবে।

তিনি বলেন, বন্ধের সময় গার্মেন্টস কারখানার শ্রমিক ও গার্মেন্টস পণ্যের দোকানের কর্মচারীদের বেতন-ভাতার কোনও অসুবিধা হবে না, যথাসময়েই দেওয়া হবে। কারণ তাদের তো কোনও দোষ নেই। তিনি বলেন, কোন কারখানার মালিক যদি শ্রমিক-কর্মচারীদের বেতন নিয়ে টালবাহানা করে তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি!

অভিষেকে ব্রাজিল তারকাদের পকেটে রাখা কে এই ১৮ বছরের বুয়াদ্দি?

কিশোরগঞ্জে হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

ইরানের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য চুক্তিকে ‘আত্মসমর্পণ দলিল’ আখ্যা ডেমোক্র্যাটদের

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

বাংলাদেশ ফার্মাসিস্টস’ ফোরাম, গণ বিশ্ববিদ্যালয় শাখার নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

ভারতে একই পরিবারের ৪ সদস্যের আত্মহত্যা

ব্রাজিল-মরক্কোকে পেছনে ফেলে গ্রুপ সি’তে শীর্ষে স্কটল্যান্ড

কারিনা পাচ্ছেন বিশেষ সম্মাননা

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

১০

ফতুল্লায় মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ব্যাপক গোলাগুলিতে পুলিশসহ আহত ৮

১১

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

১২

আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

১৩

আসামে এএন-৩২ বিমান বিধ্বস্ত, নিহত ৫ সদস্যের পরিচয় প্রকাশ

১৪

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৫

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২

১৬

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

১৭

‘আপনি আমার খেলা দেখেছেন?’ সাংবাদিককে বললেন রোনালদো

১৮

দেশে ফিরেছেন ৫৪৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু

১৯

ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার ছাড়তে রাজি ট্রাম্প

২০