news desk
১০ জানুয়ারী ২০২০, ৪:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরাণীগঞ্জে ক্ষণগণনার মাধ্যমে মুজিববর্ষের উদ্বোধণ

প্রাইমটিভি বাংলা(অনলাইন)ঃ

সারা দেশের সাথে একযোগে ক্ষণগণনার মধ্য দিয়ে কেরাণীগঞ্জেও আনুষ্ঠানিকভাবে মুজিব বর্ষের উদ্বোধণ করা হয়েছে। কেরাণীগঞ্জ উপজেলা মুজিব বর্ষ উদযাপন কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।
এসময় অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভুমি)কামরুল হাসান সোহেল,উপজেলা প্রকৌশলী মো.শাহজাহান আলী,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.শহিদুল ইসলাম, কৃষিকর্মকর্তা মো.শহিদুল আমিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগন ।অণুষ্ঠানে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীগন সঙ্গীত পরিবেশন করেন।
উল্লেখ্য,১৯৭২ সালের ১০ জানুয়ারি। তখন ঘড়ির কাঁটায় বিকাল ৫টা। মাত্র ২৫ দিন আগে ৯ মাস যুদ্ধের পর বিশ্বের বুকে জন্ম নিয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
লোকে-লোকারণ্য ঢাকার তেজগাঁও বিমানবন্দর (বর্তমানে পুরনো বিমানবন্দর)। মাঠে অধীর আগ্রহে আকাশপানে তাকিয়ে আছেন লাখ লাখ মানুষ।
পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পেয়ে স্বদেশে ফিরছেন স্বাধীন বাংলাদেশের প্রাণপুরুষ, মুক্তিযুদ্ধের মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার স্থপতিকে মুক্ত স্বদেশে স্বাগত জানাতে প্রস্তুত লাখ লাখ ছাত্র-জনতা।
শুধু বাংলাদেশ নয়, ইউনেস্কোর সদস্যভুক্ত ১৯৫টি দেশে একযোগে পালিত হবে এ মুজিববর্ষ। ইউনেস্কোর ৪০তম সাধারণ পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির উপস্থিতিতে সর্বসম্মতভাবে বাংলাদেশের সঙ্গে ইউনেস্কোভুক্ত দেশগুলোয় মুজিববর্ষ পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। তারই অংশ হিসেবে উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে আজকের এ দিবসটি পালন করে কেরাণীগঞ্জ
দিনটি একইসঙ্গে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসও। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি কারাগার থেকে মুক্তজীবন লাভ করে লন্ডন ও দিল্লি হয়ে ১৯৭২ সালের এ দিনেই ফিরে এসেছিলেন স্বাধীন বাংলাদেশের মাটিতে। তাই এ দিনটিকে বেছে নেয়া হয়েছে মুজিববর্ষের ক্ষণগণনার দিবস হিসেবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০