Publisher
২৭ জানুয়ারী ২০২৪, ১১:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

“কোন রোগীকে যাতে ফ্লোরে চিকিৎসা নিতে না হয় সেটি নিয়ে কাজ শুরু হচ্ছে”

চট্টগ্রাম প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, স্বাস্থ্যখাতে বিগত সময়ে অনেক উন্নতি হয়েছে। তবে, এখনো অনেক কাজ করা বাকি আছে। হাসপাতালে হাসপাতালে এখনো রোগীরা ফ্লোরে চিকিৎসা নেয়। ঢাকা মেডিকেলের ফ্লোরে রোগীদের চাপে হাটা চলা করাই মুশকিল, সেখানে ভালো চিকিৎসা দেওয়া চিকিৎসকদের জন্য তো কঠিন কাজ। আমরা এই বিষয়টিতে গুরুত্ব দিচ্ছি। ফ্লোরে চিকিৎসা যাতে কাউকেই নিতে না হয় সেটি নিয়ে খুব দ্রুতই কাজ শুরু করা হচ্ছে।

শুক্রবার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডে সীতাকুণ্ড উপজেলা হেলথ কমপ্লেক্স পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন।

বেশিরভাগ চিকিৎসকরা কেন উপজেলা বা তৃণমূল পর্যায়ে থাকেন না, পরিদর্শনকালে হাসপাতালে উপস্থিত মিডিয়াকর্মীদের এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে কেন চিকিৎসকরা থাকেন না সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। উপজেলা পর্যায়ে একজন চিকিৎসককে থাকতে হলে সেখানে তার জন্য সুযোগ সুবিধাও তো থাকতে হবে। চিকিৎসকদের নিরাপত্তাও আমাদেরকে নিশ্চিত করতে হবে। সামান্য কোন কারনে চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর উপর আক্রমণ করা হলে এবং সেখানে তাদেরকে নিরাপত্তা ঠিকভাবে দেওয়া না হলে চিকিৎসকরা পরিবার পরিজন ছেড়ে এত দূরে গিয়ে থাকবেন না সেটাই তো স্বাভাবিক। এজন্য আমাদেরকে প্রথমে চিকিৎসকদের নিরাপত্তা ও সুযোগ সুবিধা বৃদ্ধি করা নিয়ে কাজ করতে হবে। আমরা এই বিষয়টিতেও গুরুত্ব দিয়েছি। আশা করছি, আগামীতে এই সমস্যা অনেকটাই কমে আসবে।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ছাড়াও বিকেলে স্থানীয় বিভিন্ন তৃণমূল স্বাস্থ্যকর্মী ও অন্যান্য চিকিৎসক, নার্সদের সাথে আলাদা করে একটি মতবিনিময় সভা করেন স্বাস্থ্যমন্ত্রী ।

উল্লেখ্য, স্বাস্থ্যমন্ত্রী ২৬ ও ২৭ জানুয়ারি দুদিনের একটি সরকারি সফরে চট্রগ্রামের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সমূহের সেবা কার্যক্রম পরিদর্শন করতে বর্তমানে চট্রগ্রামে অবস্থান করছেন।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম সহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তারা এসময় স্বাস্থ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রভাব তেলের দামে

সংবাদ সম্মেলনের মাঝেই এলো বাবার মৃত্যুর খবর, স্তব্ধ কঙ্গো কোচ

তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস চীনের

আসছে ডিজিটাল আইডি, মিলবে যেসব সেবা

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১০

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১১

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১২

নজরুলবর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

ফরিদপুরে গুলিবিদ্ধ যুবক নিহতের ঘটনায় আটক ১৭

১৪

ইনুর রায়ে অসন্তোষ প্রকাশ করে যা বললেন নাহিদ

১৫

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কায় বিশ্ব বাজারে বাড়ল তেলের দাম

১৬

মেসি-রোনালদোর ‘স্বপ্নের ফাইনাল’—এর পথে বাধা এমবাপ্পে!

১৭

হলি আর্টিজানের ১০ বছর: বিশেষায়িত ইউনিটের স্থবিরতায় ফিরছে কি জঙ্গি শঙ্কা?

১৮

রাজস্থানে বাসে ভয়াবহ আগুন, নিহত ৭

১৯

কলম্বিয়ায় স্যুটকেসে মিলল জনপ্রিয় মডেলের লাশ!

২০