news desk
২০ নভেম্বর ২০১৯, ৮:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গণপরিবহন চলাচলে বাধা দিচ্ছেন ট্রাক শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন আইন-২০১৮ স্থগিত ও সংশোধনের দাবিসহ নয় দফা দাবিতে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। বুধবার সকাল ৬টা থেকে এ কর্মবিরতি চলছে।অনেক জায়গায় দেখা গেছে সকাল থেকে ট্রাক শ্রমিকরা গণপরিবহন চলাচলে বাধা দিচ্ছেন। ফলে সড়কে গণপরিবহন কম যায়। এতে ভোগান্তিতে পড়ছেন নগরবাসী।

সরেজমিন রাজধানীর সদরঘাট, গুলিস্তান, পল্টন, কারওয়ানবাজার, ফার্মগেট, মৌচাক, মালিবাগ, রামপুরা ও বাড্ডার বিভিন্ন সড়কে ঘুরে দেখা গেছে, স্কুল, অফিসগামীসহ নানা শ্রেণিপেশার যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা বাসের জন্য অপেক্ষা করছেন। এসব সড়কে পাঁচ মিনিট পর পর দু-একটি বাস আসছে। এসব বাসে ভাড়াও নেয়া হচ্ছে দুই থেকে তিনগুণ বেশি। ফলে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক, পিকআপ ভ্যানে করে যাচ্ছেন গন্তব্যে। আবার কেউ কেউ পায়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা দিচ্ছেন।

এদিকে, বাসের অঘোষিত ধর্মঘটের বিষয়ে পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে, ‘তারা কোনো ধর্মঘট ডাকিনি। ট্রাক শ্রমিকরা রাস্তায় রাস্তায় পিকেটিং করছে, তারা বাস চলতে দিচ্ছে না।’ রাস্তায় কিছু বিআরটিসি বাস ছাড়া বেসরকারি গণপরিবহন নেই বললেই চলে। এছাড়া রাজধানীর পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ থেকেও কোনো বাস-মিনিবাস রাজধানীতে আসছে না। এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০