Ritesh Beghi
২১ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাকৃবিতে আন্তর্জাতিক সিএবিআই কোর্স অন্তর্ভুক্তির উদ্যোগ, নীতিগত সম্মতি

গাজীপুরে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)-এ আন্তর্জাতিক মানের শিক্ষা কার্যক্রম সম্প্রসারণে CABI অ্যাকাডেমির কোর্সসমূহ কারিকুলামে অন্তর্ভুক্তির লক্ষ্যে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে এ বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন গাকৃবির উপাচার্য ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। এতে উপস্থিত ছিলেন প্রো-ভিসি ড. এম. ময়নুল হক, সিএবিআই বাংলাদেশের কান্ট্রি প্রতিনিধি ড. মোঃ সালেহ আহমেদ এবং সিএবিআই-এর ডিজিটাল টুলস ইউজের গ্লোবাল লিড ড. মালভিকা চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকবৃন্দ।
সভায় বক্তারা বলেন, উচ্চশিক্ষাকে আরও বাস্তবমুখী ও যুগোপযোগী করতে আন্তর্জাতিক মানের কনটেন্ট, গবেষণাভিত্তিক শিক্ষা ও অনলাইন লার্নিং পদ্ধতির বিকল্প নেই। সিএবিআই অ্যাকাডেমির কোর্সগুলো শিক্ষার্থীদের বাস্তব সমস্যার সমাধানমুখী দক্ষতা অর্জনে সহায়ক হবে। পাশাপাশি স্বশিক্ষণ সুবিধা ও আন্তর্জাতিক স্বীকৃত সনদ শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে রাখবে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে ড. সালেহ আহমেদ সিএবিআই-এর বৈশ্বিক কার্যক্রম তুলে ধরেন। পরে ড. মালভিকা চৌধুরী ডিজিটাল লার্নিং কোর্স নিয়ে একটি উপস্থাপনা দেন। এছাড়া গাকৃবির অর্জন নিয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন ড. মোঃ মাহবুবুর রহমান।
উন্মুক্ত আলোচনায় সিএবিআই-এর কোর্সসমূহ কারিকুলামে অন্তর্ভুক্তির পাশাপাশি গাকৃবির ডিজিটাল হার্বেরিয়ামকে সিএবিআই-এর সঙ্গে সংযুক্ত করা, সিএবিআই ইনডেক্সড জার্নালে গাকৃবির সাইটেশন অন্তর্ভুক্তি, যৌথ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং আন্তর্জাতিক মানের সনদ প্রদান বিষয়ে পারস্পরিক আগ্রহ প্রকাশ করা হয়।
সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, “বর্তমান বিশ্বে কেবল ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তব দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাশক্তি। সিএবিআই-এর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় আমাদের শিক্ষার্থীদের সেই সক্ষমতা অর্জনে সহায়তা করবে এবং দেশের কৃষি ও পরিবেশ খাতে ইতিবাচক পরিবর্তন আনবে।”
উল্লেখ্য, CABI একটি আন্তর্জাতিক, আন্তঃসরকারি ও অলাভজনক সংস্থা, যা কৃষি ও পরিবেশ খাতে টেকসই সমাধান উন্নয়নে কাজ করে যাচ্ছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০