Ritesh Beghi
২১ জুলাই ২০২৬, ৫:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজায় হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

গাজা উপত্যকায় এক যৌথ অভিযান চালিয়ে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার আধাম ইব্রাহিম শাবান নাসমানকে হত্যা করার দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী। নিহত নাসমান হামাসের গাজা সিটি ব্রিগেডের অপারেশন বিভাগের প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন।

মঙ্গলবার (২১ জুলাই) ইসরাইলি সেনাবাহিনীর দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের সঙ্গে যৌথভাবে গত শনিবার এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

সামরিক সূত্রে আরও বলা হয়েছে, আধাম ইব্রাহিম শাবান নাসমান অতীতে হামাসের এলিট ইউনিট ‘নুখবা’ স্পেশাল ফোর্সের কমান্ডার হিসেবে কাজ করেছেন। ইসরাইলি কর্তৃপক্ষের দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি ভূখণ্ডে পরিচালিত নজিরবিহীন হামলায় তিনি সরাসরি অংশ নিয়েছিলেন এবং একাধিক ব্যক্তিকে জিম্মি করার ঘটনার সঙ্গে জড়িত ছিলেন।

সূত্র: আল-জাজিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

১০

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

১১

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

১২

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

১৩

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

১৫

আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

শিরোপা ধরে রাখার মিশনে আর্সেনালের দারুণ শুরু

১৮

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৯

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

২০