Ritesh Beghi
১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৯:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত ১১

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।এরাববার ইসরায়েলের সামরিক বাহিনীর এই হামলায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিক্রিয়ায় ওই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

গাজার চিকিৎসকরা বলেছেন, গাজায় বাস্তুচ্যুত বিভিন্ন পরিবার তাঁবুতে টানিয়ে বসবাস করছেন। রোববার সেখানকার একটি আশ্রয় শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।

স্বাস্থ্য কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে ইসরায়েলি সামরিক বাহিনীর পৃথক বিমান হামলায় পাঁচজন এবং উত্তরাঞ্চলে গুলিতে আরও একজন নিহত হয়েছেন।

এছাড়াও গাজা শহরের তেল আল-হাওয়া এলাকায় হামাসের মিত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের এক কমান্ডারকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গাজায় হামাসের মুখপাত্র হাজেম কাসেম বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর নতুন এই ‌‌গণহত্যার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিসের প্রথম বৈঠকের মাত্র কয়েক দিন আগে এই হত্যাকাণ্ডের ঘটনাকে তিনি যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছেন।

ইসরায়েলি সামরিক বাহিনীর একজন কর্মকর্তা রোববারের এসব হামলা ‌‌সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আন্তর্জাতিক আইন অনুযায়ী চালানো হয়েছে বলে দাবি করেছেন। তিনি বলেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস গত অক্টোবরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘন করেছে।

ইসরায়েল ও হামাস একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ করে আসছে। গাজা যুদ্ধ অবসানে ট্রাম্পের পরিকল্পনার অন্যতম প্রধান অংশ ছিল এই চুক্তি। কয়েক দশক ধরে চলা ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাতের মাঝে এবারের এই যুদ্ধকে সবচেয়ে প্রাণঘাতী এবং ধ্বংসাত্মক বলা হচ্ছে।

ইসরায়েলি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার মাধ্যমে এই যুদ্ধের সূত্রপাত হয়। হামাসের ওই হামলায় এক হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত হন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এরপর থেকে গাজায় ইসরায়েলের বিমান ও স্থল হামলায় এখন পর্যন্ত ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত ও আরও হাজার হাজার মানুষ আহত হয়েছেন।

সূত্র: রয়টার্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০