news desk
৬ মার্চ ২০২১, ৭:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুরে কারখানার গোডাউনে অগ্নিকাণ্ড, নিহত ১ আহত ২২

গাজীপুরে শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি এলাকায় ঢাকা গার্মেন্টস এন্ড ওয়াশিং কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এসময় দগ্ধ হয়ে মাসুম শিকদার (২৩) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ২২ জন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই কারখানার রাসায়নিক গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত শ্রমিক ঢাকা জেলার দোহার থানার চরকুসুমহাটি গ্রামের সূর্য
শিকদারের ছেলে। তিনি কারখানার গোডাউনে ওয়েল্ডিং শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

শ্রীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, সকালে কারখানার রাসায়নিক রাখার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই কারখানার নিজস্ব উদ্যোগে আগুন নিয়ন্ত্রণ করা হয়।

এতে ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে এক শ্রমিক নিহত হন। এসময় আহত হন অন্তত ২২ জন।

নিহত ওই শ্রমিক কারখানার গোডাউনে ওয়েল্ডিং শ্রমিকের কাজ করছিলেন। সেখান থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

শ্রীপুর থানার এসআই সাদেক মিয়া বলেন, কারখানার গোডাউন থেকে
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কারখানার ব্যবস্থাপক সেলিম মিয়া বলেন, নিহত ওই যুবক কারখানার নির্মাণাধীন ভবনের ঠিকাদারি প্রতিষ্ঠানে ওয়েল্ডিং কাজে নিয়োজিত ছিলেন। তিনি শনিবার সকালে কাজ করার সময় এ আগুনের সূত্রপাত হয়।

এ ঘটনায় পুরো গোডাউনটি আগুনে পুড়ে যায়। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০