Ritesh Beghi
২৪ মে ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘গ্রামের মানুষ এখন তুষিকে চিনে না, চিনে ওই পাগলীকে’

সিনেমার চরিত্রের খাতিরে ক্যামেরার সামনে কত রূপেই না হাজির হতে হয় তারকাদের। এবার ঠিক সেটাই করে দেখালেন হালের জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি। ‘পাগলী’ চরিত্রের গান বাস্তবে গেয়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নতুন এই অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন তুষি। 

নাজিফা তুষি বলেন, ‘আমি তো প্রথমে নার্ভাস, ভয়ে তো স্টিফ হয়ে গেছিলাম। ওটা একটা পাগলীর গান। তো ওই হিসাবে গানটা গাইছি। এখন দেখে সবাই খুব এক্সাইটেড এবং খুব পছন্দ করছে। আমি ভয় পাইছিলাম শুরুতে। পাগলীত তো আমি পাগলামিই করতেছিলাম সিনেমায়।’

No photo description available.

অভিনেত্রী বলেন, ‘আসলে আমি যখন পাগলী ক্যারেক্টারটা প্লে করেছি ‘রইদ’-এ, তখন আমি গ্রামে তো থাকতাম। তো গ্রামবাসীর সাথে আমার এক ধরনের সখ্যতা, বন্ধুত্ব তৈরি হয়েছে। তো তখন আমি তাদের মুখে অনেক গান শুনতাম। সেই গান শুনতে শুনতে আমি ক্যারেক্টার হিসেবে সিনেমায় গুনগুন করে গান গাইতাম আরকি। তো ওই গানটাই আমরা যখন সিনেমাটা রিলিজ হবে, তখন আমাকে সবাই বলল আমাদের এডিটর, টিম মেম্বাররা ‘চলো এই গানটা আমরা কাভার করব আমরা এটা পারফর্ম করি।’

তুষির ভাষ্য, ‘আমি তো প্রথমে নার্ভাস, ভয়ে তো স্টিফ হয়ে গেছিলাম। কিন্তু তখন হচ্ছে আমার বন্ধুরা, টিমমেটরা আমাকে অনেক সাহস দেয়। যে ‘যেটা না হবে, হবে। মজা হবে চলো। ওটা তো পাগলীর গান।’ তো ওই হিসাবে গানটা গাইছি। এখন দেখে সবাই খুব এক্সাইটেড এবং খুব পছন্দ করছে। সো, এটা আমার কাছে খুব ভালো লাগতেছে। খুবই ভালো লাগছে যে অডিয়েন্সরা এন্টারটেইন হয়েছে, পছন্দ করেছে এটাই আমার কাছে অনেক। যে তাদেরকে একটু বিনোদন, একটু মজা দিতে মানে মজা করতে পেরেছি তাদের সাথে এটাই।’

তার কথায়, ‘অনেক মজার স্মৃতি আছে। পুরোটাই মজার। পাগলীত তো আমি পাগলামিই করতেছিলাম সিনেমায়। তো, ওই গ্রামের মানুষরা আমাকে এই তুষিকে চিনে না। তারা ওই পাগলীকেই চিনে। আমাকে এখন ভিডিও কল দিলে, যখন দেখি, বলে কি ‘তুই অনেক সুন্দর হয়ে গেছস কেন? কী হইছে তোমার?’ মানে এরকম অনেক মজার ঘটনা।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি!

অভিষেকে ব্রাজিল তারকাদের পকেটে রাখা কে এই ১৮ বছরের বুয়াদ্দি?

কিশোরগঞ্জে হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

ইরানের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য চুক্তিকে ‘আত্মসমর্পণ দলিল’ আখ্যা ডেমোক্র্যাটদের

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

বাংলাদেশ ফার্মাসিস্টস’ ফোরাম, গণ বিশ্ববিদ্যালয় শাখার নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

ভারতে একই পরিবারের ৪ সদস্যের আত্মহত্যা

ব্রাজিল-মরক্কোকে পেছনে ফেলে গ্রুপ সি’তে শীর্ষে স্কটল্যান্ড

কারিনা পাচ্ছেন বিশেষ সম্মাননা

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

১০

ফতুল্লায় মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ব্যাপক গোলাগুলিতে পুলিশসহ আহত ৮

১১

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

১২

আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

১৩

আসামে এএন-৩২ বিমান বিধ্বস্ত, নিহত ৫ সদস্যের পরিচয় প্রকাশ

১৪

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৫

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২

১৬

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

১৭

‘আপনি আমার খেলা দেখেছেন?’ সাংবাদিককে বললেন রোনালদো

১৮

দেশে ফিরেছেন ৫৪৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু

১৯

ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার ছাড়তে রাজি ট্রাম্প

২০