Publisher
১৬ মে ২০২১, ২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গ্রামে ঈদ করে রাজধানীতে ফেরা প্রত্যেক ব্যক্তির জন্য করোনা টেস্টের ব্যবস্থা করা উচিত

নিজস্ব প্রতিবেদক: গ্রামে ঈদ করে রাজধানীতে ফেরা প্রত্যেক ব্যক্তির জন্য করোনা টেস্টের ব্যবস্থা করা উচিত বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

আজ রবিবার দুপুরে মজলুম জননেতা মওলানা ভাসানীর ফারাক্কা অভিমুখে লং মার্চ উপলক্ষে ভার্চ্যুয়াল নাগরিক আলোচনা সভা থেকে তিনি এ কথা বলেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমি বলতে চাই, মওলানা ভাসানী নিজের দেশের সংস্কৃতি,স্বার্থ নিয়ে মজলুম জনগনের সমস্যা নিয়ে সোচ্চার ছিলেন। অন্যদিকে পৃথিবীর জায়গায় অন্যায় অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। আজ অন্তরে মওলানাকে ধারণ করে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।

তিনি বলেন, গত কয়েকদিন ধরে গাজায় শিশু ও মানুষ হত্যা, নির্মমতা, নিষ্ঠুরতা চলছে আমরা কিছুই প্রতিবাদ করতে পারিনি এবং অন্তত একটা সিম্বলিক প্রতিবাদ ও করিনি। মুসলিম রাষ্ট্র কেউ কেউ ইহুদিদের নির্মতায় নীরব, এসময়ে যদি মুসলিম রাষ্ট্রের নিজেদের ঝগড়া ভুলে গিয়ে এক হয়ে ইসরাইলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ও দাঁতভাঙা জবাব দেওয়া যেত।

ডা.জাফরুল্লাহ বলেন, ঈদের আগে গণপরিবহন বন্ধ রাখা ছিল ভুল সিদ্ধান্ত। এতে মানুষের কষ্ট হয়েছে। মানুষ সরকারের ভুলে অবর্ণনীয় কষ্ট ভোগ করছে। ঈদের সময় নারীরা যেভাবে ঝুলে ঝুলে বাড়ি গেছে, এতবড় অন্যায় কোনোদিন হয়নি। সরকারকে বলছি, আপনারা ভুল করছেন। ভুলের পর ভুল করছেন সরকারের উচিত হবে ইন্টার ডিস্ট্রিক্ট বাস ট্রেন চালু করা ও বিনা পয়সায় ঢাকায় ফেরানোর ব্যবস্থা করা এবং ঢাকায় ফেরা প্রত্যেক ব্যক্তির জন্য টেস্টের ব্যবস্থা করা। তাহলে মওলানা ভাসানীর মতো মহানুভবতার পরিচয় দেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০