Publisher
৮ অগাস্ট ২০২১, ১০:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঘাটাইলে শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী পালিত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:টাঙ্গাইলের ঘাটাইলে জাতির জনবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী ও বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুনেছা মুজিবের ৯১ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।

রবিবার (৮ আগষ্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা, দোয়া মাহফিল,কেক কাটা ও সেলাই মেশিন বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ককর্মকর্তার কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইউএনও ও সহকারী কমিশনার ভুমি মোছা:ফারজানা ইয়াসমিন।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম লেবু,পৌর মেয়র শহীদুজ্জামান খান, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা সুলতানা শিল্পী,ওসি আজহারুল ইসলাম সরকার (পিপিএম), উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান আজাদ,মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন,সাগরদিঘি ইউপি চেয়ারম্যান হেকমত সিকদার, প্রমুখসহ এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,বীরমুক্তিযোদ্ধাগণ,জনপ্রতিনিধি, বিভিন্ন প্রিন্টও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা।

পরে অসহায় ৭ জন মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়াও ৩ জন দুঃস্থ লোকের মধ্যে নগদ দুই হাজার করে টাকা করে নিজ নিজ মোবাইল ফোনে পাঠিয়ে দেয়া হয়। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা কোর্ট মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবায়ের মাহমুদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০