news desk
২২ এপ্রিল ২০২০, ১০:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুরের মতলবে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি :: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

২২ এপ্রিল (বুধবার) দুপুর ১২ টার দিকে উপজেলার সুজাতপুর এলাকার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

প্রায় ১ মাস ধরে ওই ছাত্রী নিখোঁজ ছিল। তার নিখোঁজের বিষয়ে তার পরিবার থানায় জিডি করেছিল।ওই ছাত্রীর নাম কাকলী আক্তার। সে ইসলামাবাদ সপ্তমগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তার পিতার নাম ভজন মিস্ত্রি। বাড়ি ইসলামাবাদ ইউনিয়নের উত্তর ইসলামাবাদ গ্রামে।

বুধবার দুপুর  ১২টার দিকে স্থানীয় শিশুরা ইসলামাবাদ ইউনিয়নের সপ্তমগ্রাম উচ্চবিদ্যালয় সংলগ্ন অক্সফোর্ড কিন্ডারগার্টেনের মাঠে খেলাধুলা করছিল। তাদের খেলার বলটি কিন্ডারগার্টেনের একটি কক্ষে গেলে সেই বল কুড়াতে যেয়ে শিশুরা একটি গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে।

ধারণা করা হচ্ছে তাকে আরো আগেই হত্যা করা হয়েছে। অনেকটা গলিত হওয়ায় লাশ দেখে স্থানীয়রা প্রথমে চিনতে পারেনি। পরে কাকলী পিতা মাতা এসে কাকলীকে শনাক্ত করে। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা ও ওসি (তদন্ত) শাহজাহান কামাল ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করেছেন। এদিকে কিছুদিন কাকলীর ছবি দিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমেও নিখোঁজ হওয়ার তথ্যটি প্রকাশ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০