Publisher
৩১ অগাস্ট ২০২১, ১:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চিকিৎসক ও আইনজীবীদের নেওয়া ফি’র রসিদ চায় দুদক

নিজস্ব প্রতিবেদক: সেবাগ্রহীতাদের কাছ থেকে চিকিৎসক ও আইনজীবীরা যে অর্থ (ফি) নেন, তার রসিদ যেন দেওয়া হয়- সে ব্যবস্থা গ্রহণে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চিকিৎসক ও আইনজীবীদের যথাযথভাবে করের আওতায় আনতে এই সুপারিশ করা হয়েছে।

দুদকের পক্ষ থেকে সম্প্রতি এনবিআর চেয়ারম্যানকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে আইনজীবী ও চিকিৎসকদের আয়ের ওপর কর আরোপ করতে ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের অধীনে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, আমরা চাইছি যে চিকিৎসক এবং আইনজীবী ক্লায়েন্টদের থেকে যে টাকা গ্রহণ করেন সেবার জন্য, এই ক্ষেত্রে যদি তাদেরকে (ক্লায়েন্ট) রসিদ দেওয়া হয়, অর্থ গ্রহণের রসিদ যদি দেওয়া হয়, তাহলে এটি এনবিআরের হিসাবে আসবে। তখন ট্যাক্স ফাইলটা আপডেট করা সহজ হবে। সরকারের রাজস্ব আয় রাড়বে। এটা কমিশনের একটা অবজারভেশন, এনবিআরকে চিঠি দেওয়া হয়েছে।

মূলত দেশের চিকিৎসকরা তাদের চাকরির বাইরে প্রাইভেট প্র্যাকটিসে রোগী দেখে যে আয় করেন, অর্থাৎ রোগীর কাছ থেকে যে ফি নেন তার জন্য রোগীকে কোনো রসিদ দেন না। একই অবস্থা আইনজীবীদেরও। এর ফলে চিকিৎসক ও আইনজীবীদের আয়কর বিবরণীতে প্রকৃত আয়ের তথ্য আসে কি না, তা বোঝার কোনো উপায় নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০