Publisher
২৪ ডিসেম্বর ২০২২, ৯:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চীনসহ ৪ দেশ থেকে ভারতে আগতদের আরটি-পিসিআর বাধ্যতামূলক হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: চীন, জাপান, উত্তর কোরিয়া, হংকং ও তাইওয়ান থেকে ভারতে আগত ব্যক্তিদের করোনার নমুনা পরীক্ষা (আরটি-পিসিআর) বাধ্যতামূলক করছে ভারত সরকার। দেশটির স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবীয় এমনটি জানিয়েছেন। খবর: টাইমস অব ইন্ডিয়া ও এএনআই’র।

ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবীয় বলেছেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে সংক্রমণ বেশি এমন দেশ চিহ্নিত করা হবে। সেখান থেকে যারা ভারতে আসবেন তাদের (কোভিড-১৯) আরটি-পিসিআর রিপোর্ট আপলোড করতে হবে। তারপর আসতে হবে।’

ভারতের স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যাত্রীদের একটি সরকারি ওয়েবসাইটে তাদের করোনার প্রতিবেদন আপলোড করতে হবে এবং ভারতের নামার সময় থার্মাল স্ক্রিনিং করতে হবে।’

ভারতের স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘ওইসব দেশ থেকে ভারতে পৌছানোর পর কারও উপসর্গ দেখা দিলে বা করোনা পজিটিভ হলে কোয়ারেন্টাইন পালন করতে হবে।’

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুর দিকে ভারত সরকার বিভিন্ন রাজ্যে নতুন ভ্যারিয়্যান্ট শনাক্তে পরীক্ষা বাড়ানোর নির্দেশনা দিয়েছিল। একইসঙ্গে চীন ও বিশ্বের অন্যান্য অংশে করোনার সংক্রমণ বাড়ার কথা উল্লেখ করে সবাইকে মাস্ক পরার আহ্বান জানায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসামে এএন-৩২ বিমান বিধ্বস্ত, নিহত ৫ সদস্যের পরিচয় প্রকাশ

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

‘আপনি আমার খেলা দেখেছেন?’ সাংবাদিককে বললেন রোনালদো

দেশে ফিরেছেন ৫৪৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু

ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার ছাড়তে রাজি ট্রাম্প

‘ডিবি পরিচয়ে’ মারধরের শিকার জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ব্রাজিল-আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়া প্যারাগুয়ের এই হাল যে কারণে

১০

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

১০ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরেও সতর্কবার্তা

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির খবর ভিত্তিহীন: ইরান

১৪

৩২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে

১৫

ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে কমল তেলের দাম

১৬

টিকিটের চওড়া দাম, ছোট স্টেডিয়ামেও গ্যালারি ভরাতে পারছে না ফিফা

১৭

শর্ত না মানলে ২৪ ঘণ্টার মধ্যে আবারও হামলা

১৮

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১৯

নতুন বাজেটে কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর

২০