Ritesh Beghi
২৪ এপ্রিল ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছাত্রদল সভাপতির ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন জুমা

রাজধানীর শাহবাগ থানায় ডাকসু নেতাদের ওপর হামলার ঘটনায় ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা তীব্র নিন্দা জানিয়েছেন। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে আহত ডাকসু নেতাদের চিকিৎসার খোঁজ নিতে গিয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

ফাতেমা তাসনিম জুমা ছাত্রদল নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, তারা সারা দেশে যেভাবে হামলা চালাচ্ছে, এটার বিরুদ্ধে সাধারণ জনগণ যদি মাঠে নেমে যায়, তখন কিন্তু পালানোর পথ থাকবে না। এটা যাতে তারা মাথায় রাখে।

তিনি বলেন, আজকে সবচেয়ে খারাপ লাগার জায়গা হলো- ছাত্রদল করার কারণে এক সময় গেস্টরুমে যাদের নির্যাতন করা হতো এবং মোসাদ্দেক-জুবায়েররা যাদের আওয়ামী লীগের হাত থেকে বাঁচিয়ে এনেছে, আজ তারাই তাদের ওপর হামলা করেছে।

ছাত্রদল সভাপতির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে জুমা। তিনি আরও বলেন, রাকিব ভাই (ছাত্রদল সভাপতি) ব্যক্তিগতভাবে আমার কাছে এবং জুবায়ের-মোসাদ্দেকের কাছে ‘সরি’ বলেছেন। কিন্তু দুঃখজনক হলো, সরি বলার পর তিনি আবার প্রতিবাদ মিছিল করেছেন। হিপোক্রেসির এ যে রাজনীতি, আমরা আশা করব তারা এটা থেকে বের হয়ে আসবেন।

তিনি বলেন, মোসাদ্দেক ও জুবায়ের নাকি পোস্ট দিয়েছে ‘ছাত্রদলের হাতে চাপাতি আছে’। অথচ এ ধরনের কোনো পোস্টই তারা করেনি। তাদের ফোন আমার কাছেই ছিল। যখন আমি বললাম যে ফোন আমার কাছে এবং তারা কোনো পোস্ট করেনি, তখন তারা (ছাত্রদল) শান্ত হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে একটি বিকৃত ফটোকার্ড ছড়ানোর অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগ থানা এলাকায় মুখোমুখি হয় ছাত্রদল ও ছাত্রশিবির। এ ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় ডাকসু দুই নেতা ও সাংবাদিকসহ  ১২জন আহত হয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

কোকোর ৫৭তম জন্মদিনে কবর জিয়ারত ও আলোচনা সভা করবে জাতীয়তাবাদী ক্রীড়া দল

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

১০

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

১১

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

১২

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১৩

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১৪

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৫

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১৬

হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

১৭

সময়মতো না আসায় ফ্লাইট মিস, দৌড়ে গিয়ে প্লেন থামাতে গেলেন দুই নারী (ভিডিও)

১৮

আলিয়ঁস ফ্রঁসেজে আসছে ‘নেচার ব্লিডস্’

১৯

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

২০