Publisher
২১ জানুয়ারী ২০২২, ৯:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জনগণের সেবক হিসেবে “বিসিএস কর্মকর্তাদের” কাজ করতে হবে : স্পিকার

অনলাইন ডেস্ক: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জনগণের প্রাপ্য ন্যায়বিচার নিশ্চিতকরণ ও জনগণের সেবক হিসেবে বিসিএস কর্মকর্তাদের কাজ করতে হবে।

তিনি বলেন, সাধারণ মানুষের ঘরে ঘরে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে তাদের ভূমিকা সর্বাগ্রে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে উন্নত বাংলাদেশ বিনির্মাণে তরুণ কর্মকর্তাদের নিয়োজিত থাকার আহ্বান জানান স্পিকার।

৩১তম বিসিএস ক্যাডার এসোসিয়েশনের উদ্যোগে রাজধানীর জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে ‘যোগদানের ৯ম বর্ষপূর্তি ও ১০ম বর্ষে পদার্পণ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় স্পিকার ৩১তম বিসিএস ক্যাডার এসোসিয়েশনের উদ্যোগে রচিত ‘দ্যা পলিটিশিয়ান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশ বিনির্মাণে, সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে নিরলস কাজ করছেন। দেশের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিসিএস কর্মকর্তাগণ অগ্রভাগে কাজ করে থাকেন। দেশের অর্থনৈতিক অবস্থার অগ্রগতি এবং কৃষক, জেলে ও সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে বিসিএস কর্মকর্তাদের কাজ করার সুযোগ সবচেয়ে বেশি।

৩১তম বিসিএস ক্যাডার এসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল হাদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় দে সজলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মো: সোহরাব হোসাইন বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে মিশরীয় গবেষক, লেখক ও সাংবাদিক এবং ‘হাসিনাঃ হাকাইক ওয়া আসাতির’ গ্রন্থের লেখক মোহসেন আল আরিশি প্রধান আলোচক এবং ‘শেখ হাসিনাঃ যে রূপকথা শুধু রূপকথা নয়’ গ্রন্থের অনুবাদক ইসফানদিয়র আরিওন বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ৩১তম বিসিএস ক্যাডার এসোসিয়েশনের কর্মকর্তাগণ ও গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০