Ritesh Beghi
২২ জানুয়ারী ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে দলটির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক।

বৈঠকে আগামী নির্বাচনী সফরসূচি চূড়ান্ত করার পাশাপাশি নির্বাচন পরিচালনা কমিটিতে নতুন মুখ অন্তর্ভুক্ত করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) রাতে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এ টি এম মা’ছুম। বৈঠকটি সঞ্চালনা করেন কমিটির সদস্যসচিব ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। সভায় কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা যায়, বৈঠকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সম্ভাব্য গণভোট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া নির্বাচনের প্রস্তুতি হিসেবে গঠিত বিভিন্ন কমিটি ও উপকমিটির কার্যক্রম পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
বিশেষ করে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে শুরু হতে যাওয়া নির্বাচনী সফরসূচি নিয়ে দীর্ঘ আলোচনার পর তা চূড়ান্ত করা হয়েছে।

বৈঠকে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটিতে নতুন করে ৯ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন– সাবেক সচিব ড. খন্দকার খ ম কবিরুল ইসলাম, ড. খলিলুর রহমান মাদানী, অলি উল্লাহ নোমান, শহীদুল ইসলাম, ডা. আনোয়ারুল আযীম, মিসেস নুরুন্নিসা সিদ্দিকা, মিসেস সাঈদা রুম্মান, ডা. হাবিবা চৌধুরী সুইট ও আয়েশা সিদ্দিকা পারভীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১০

হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

১১

সময়মতো না আসায় ফ্লাইট মিস, দৌড়ে গিয়ে প্লেন থামাতে গেলেন দুই নারী (ভিডিও)

১২

আলিয়ঁস ফ্রঁসেজে আসছে ‘নেচার ব্লিডস্’

১৩

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

১৪

শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে

১৫

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

১৬

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

১৭

২০৩০ বিশ্বকাপে ব্রাজিলের ভাগ্য বদলে দিতে পারেন এই ১০ তরুণ

১৮

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৯

ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন ট্রাম্পের শীর্ষ জেনারেল, সীমিত হয়ে পড়েছে সামরিক বিকল্প

২০