Ritesh Beghi
১৬ সেপ্টেম্বর ২০২৫, ৯:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে শহর রক্ষা বাঁধে ধস, ২০ ফুট জায়গাজুড়ে গর্ত

জামালপুর শহর রক্ষা বাঁধ ভাঙন

তিন দিনের টানা বৃষ্টির কারণে জামালপুরে শহর রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। ঝুঁকিতে রয়েছে শহরের ফৌজদারী মোড় এলাকার পুলিশ সুপারের কার্যালয় ও সড়কসহ কয়েকটি সরকারি স্থাপনা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে প্রায় ২০ ফুট জায়গাজুড়ে ধসে গেছে শহর রক্ষা বাঁধের সিসি ব্লক। ভাঙনের জায়গাটি আপাতত রশি দিয়ে ঘিরে রাখা হয়েছে।

ভাঙে পড়া বাঁধটি দ্রুত মেরামত করা হবে বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান খান।

জানা গেছে, গত কয়েক দিন ধরে টানা ভারী বর্ষণে চুইয়ে পানি পড়ার কারণে বাঁধের জায়গা থেকে মাটি সরে গিয়ে ভাঙন শুরু হয়। প্রথমে ছোট গর্ত হলেও পরে তা বড় গর্তের আকার ধারণ করে। মঙ্গলবার বিকেলে হঠাৎ পুলিশ সুপারের কর্যালয়ের সামনে শহর রক্ষা বাঁধের সিসি ব্লক ধসে প্রায় ২০ ফুট জায়াগায়জুড়ে গর্ত হয়ে যায়। এতে সাধারণ পথচারীদের চলাচলে অসুবিধা দেখা দেয়।

নাও ভাঙ্গাচর এলাকার আকরাম হোসেন নামে একজন বলেন, রাস্তা দিয়ে চলাচল করার সময় বিভিন্ন যানবাহনের কারণে চলতে ভয় হয়। এজন্য আমরা শহর রক্ষা বাঁধ দিয়ে চলাচল করি। আজ হঠাৎ করেই বাঁধে ভাঙন দেখা দেয়। আমাদের চলাচলের খুব সমস্যা হয়েছে। বাঁধটি দ্রুত মেরামতের দাবি জানাই।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, জামালপুর-ময়মনসিংহ মহাসড়ককে ভাঙনের কবল থেকে রক্ষা করার জন্য ২০১৩ সালে শহর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়। এই বাঁধ-সংলগ্নে রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের (এসপি) বাসভবন, পুলিশ সুপারের কার্যালয়, পৌরসভা, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, জিলা স্কুল, পৌর কমিউনিটি সেন্টার, এলজিইডি ভবন, সার্কিট হাউস, জজকোর্ট, জেলা পরিষদ ভবন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও পুরাতন ফেরিঘাট এলাকার ব্রহ্মপুত্র সেতু। শহরের পাথালিয়া থেকে পুরাতন ফেরিঘাট পর্যন্ত সাড়ে ৫ কিলোমিটার দৈর্ঘ্যের বাঁধটি নির্মাণে ব্যয় হয় প্রায় ৫১ কোটি টাকা।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান খান ঢাকা পোস্টকে বলেন, কয়েক দিনের ভারী বৃষ্টির কারণে শহর রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দু-এক দিনের মধ্যেই দ্রুত মেরামত করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১০

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১১

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১২

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৩

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৪

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

১৫

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

১৬

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

১৭

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১৮

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

১৯

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

২০