Publisher
১১ জুন ২০২৩, ১১:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জার্মানিতে সোমবার শুরু হচ্ছে ন্যাটোর ইতিহাসের বৃহত্তম মহড়া

অনলাইন ডেস্ক: ইউরোপের ইতিহাসে সবচেয়ে বড় বিমান প্রতিরক্ষা মহড়া শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। ইউক্রেনে যুদ্ধ চলা অবস্থায় রাশিয়াকে সামরিক শক্তি প্রদর্শন করতেই এই মহড়া শুরু হচ্ছে।

সোমবার থেকে এই মহড়া শুরু হবে। মহড়ায় অংশ নিতে বিমান বাহিনীর ১০ হাজার সদস্য জার্মানিত সমবেত হয়েছে। রাশিয়াকে শক্তি দেখাতেই এই মহড়া করতে যাচ্ছে ন্যাটো।

আগামী ১২ থেকে ২৩ জুলাই পর্যন্ত মহড়া অনুষ্ঠিত হবে। এতে ২৫টি দেশের ২৫০টি বিমান অংশ নিচ্ছে। দুই হাজার এয়ার ন্যাশনাল গার্ডের সদস্য এবং ১০০টি বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

জার্মানিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত অ্যামি গুটম্যান বার্লিনে সাংবাদিকদের বলেন, ন্যাটোতে আমাদের মিত্র বাহিনীর তৎপরতা বাড়ানো এবং মস্কোর প্রতিক্রিয়ার অংশ হিসেবে মহড়ার প্রস্তুতি চলছে।’

এই মহড়া আয়োজনে কয়েক বছর ধরেই পরিকল্পনা করে আসছিল ন্যাটো। কিন্তু ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর তা স্থগিত হয়ে যায়।

এদিকে ন্যাটোর বাইরের রাষ্ট্র হিসেবে সুইডেন ও জাপান বৃহত্তর মহড়ায় অংশ নিচ্ছে।

সূত্র: এপি, সিএনএন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০