Ritesh Beghi
১৯ মে ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জ্বলানির দামবৃদ্ধির প্রতিবাদে কেনিয়াজুড়ে বিক্ষোভ, নিহত ৪

জ্বালানির দামের লাগামহীন বৃদ্ধির প্রতিবাদে কেনিয়াজুড়ে বিক্ষোভে অন্তত চারজন নিহত হয়েছেন।  এছাড়া আহত হয়েছেন আরও ৩০ জন।   খবর আল জাজিরার। 

প্রতিবেদনে বলা হয়েছে, দেশজুড়ে চলা গণপরিবহন ধর্মঘটের সমর্থনে সোমবার (১৮ মে) হাজারো মানুষ রাস্তায় নেমে এ বিক্ষোভে অংশ নেয়। এ সময় অন্তত ৩৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মুরকোমেন।

টেলিভিশনে প্রচারিত এক সংবাদ সম্মেলনে মুরকোমেন বলেন, ‘আজকের সহিংসতায় আমরা চারজন কেনিয়ানকে হারিয়েছি। এছাড়া ৩০ জনের বেশি আহত হয়েছেন।’

কেনিয়ার রাজধানী নাইরোবির কেন্দ্রের দিকে যাওয়া রাস্তাগুলো সোমবার প্রায় ফাঁকা ছিল। বিক্ষোভকারীরা পাথর ছোড়ে এবং জ্বলন্ত টায়ার ফেলে গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করলে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

ধর্মঘটের প্রভাব রাজধানী ছাড়াও দক্ষিণাঞ্চলীয় শহর মোমবাসাসহ দেশের বড় বড় শহরে পড়ে। এসব এলাকায় সাধারণ মানুষ যাতায়াতের জন্য মূলত বাসের ওপর নির্ভরশীল। ফলে অনেককেই দীর্ঘ পথ হেঁটে কর্মস্থল ও স্কুলে যেতে হয়েছে।

পরিবহন শ্রমিক সংগঠনগুলো সম্প্রতি জ্বালানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে। গত সপ্তাহে কেনিয়ায় খুচরা পর্যায়ে জ্বালানির দাম সর্বোচ্চ ২৩.৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়। এর আগের মাসেও দাম বেড়েছিল ২৪.২ শতাংশ।

জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়ে গেছে। এতে এমনিতেই অর্থনৈতিক সংকটে থাকা সাধারণ মানুষের ওপর আরও চাপ তৈরি হয়েছে।

আল জাজিরার প্রতিবেদক ম্যালকম ওয়েব বলেন, ‘এই বিক্ষোভ কার্যত পুরো শহরকে অচল করে দিয়েছে। প্রথমে বেসরকারি বাস মালিকরা আন্দোলন শুরু করেন, যারা প্রতিদিন লাখো মানুষের যাতায়াতের প্রধান ভরসা।’

জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্তকে সমর্থন দিয়ে কেনিয়ার জ্বালানি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয় বলেছে, ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতার প্রেক্ষাপটেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপসাগরীয় অঞ্চল থেকে আমদানি করা জ্বালানির ওপর নির্ভরশীল আফ্রিকার অনেক দেশের মতো কেনিয়াও বড় ধরনের প্রভাবের মুখে পড়েছে।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, দেশের বেশিরভাগ এলাকা শান্ত রয়েছে। তার অভিযোগ, ‘অপরাধী চক্র’ সরকারি ও ব্যক্তিগত সম্পত্তিতে হামলার উদ্দেশ্যে পরিস্থিতিকে উসকে দিয়েছে। তিনি আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে কিছু গোষ্ঠী এই আন্দোলনকে ব্যবহার করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা প্রতিমন্ত্রীর

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, স্পেন-কেপ ভার্দে নাকি সৌদি আরব?

বেন গাভির একজন যুদ্ধাপরাধী, ইসরাইলকে কোনো মার্কিন সহায়তা দেওয়া উচিত নয়: বার্নি স্যান্ডার্স

পেনাল্টিটা হলে হয়তো পরের দুই গোল পেতাম না: মেসি

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

১০

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত, অল্পের জন্য রক্ষা ৪০ যাত্রীর

১১

কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১২

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

১৩

চীনের পথে প্রধানমন্ত্রী

১৪

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

১৬

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

১৭

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

১৮

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

১৯

আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন

২০