Publisher
২৮ জুলাই ২০২১, ১:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জয়ের নেতৃত্বের অপেক্ষায় আগামীর বাংলাদেশ: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, তথ্য প্রযুক্তিকে পাথেয় করে একটি সমৃদ্ধ স্বদেশ বিনির্মাণে নিরন্তর কাজ করছেন প্রধানমন্ত্রী আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি কোটি কোটি তরুণের স্বপ্ন সারথি, ডিজিটাল বাংলাদেশ গড়ার নেপথ্যের কারিগর। আগামীর বাংলাদেশ তার নেতৃত্বের জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা করছে।

সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার রাতে জামালপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশের স্বপ্নযাত্রায় সজীব ওয়াজেদ জয়; আসাদে প্রত্যাশা ও সম্ভাবনা’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, তথ্য-প্রযুক্তির বিপ্লবের মাধ্যমে কর্মসংস্থান, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে দেশের অগ্রগতির ভিত রচনায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন জাতির জনক বঙ্গবন্ধুর এই দৌহিত্র। জাতির পিতা বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্নের ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীকে তিনি সর্বোতভাবে সহযোগিতা করে যাচ্ছেন। তার চিন্তা ও কর্মধারা দেশে-বিদেশে প্রশংসিত হচ্ছে, যা বাংলাদেশকে মর্যাদার আসনে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট বাকী বিল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি, ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির, দিলেন নতুন বার্তা

টেইলর সুইফটের বিয়ের ‘আবর্জনা’ বিক্রি হচ্ছে ১০০ ডলারে! হুমড়ি খেয়ে পড়ছেন ভক্তরা

২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

বিশ্বকাপে ৬৪ শতাংশ সময় হেঁটেছেন মেসি

বৃষ্টি কমবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন

সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই নারী গ্রেফতার

ইংল্যান্ডের গোল নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুলতে বাধ্য হলো ফিফা

বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে—আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড

১০

কাতারের সাবেক আমির শেখ হামাদ আর নেই

১১

দেশের ৪ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে, দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা নেই

১২

মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান

১৩

নাম থেকে বাবার পদবি মুছে ফেললেন নেতানিয়াহুর ছেলে

১৪

মেসি যত দিন চাইবে, তত দিনই সেরা থাকবে: স্কালোনি

১৫

আর্জেন্টিনা ম্যাচের আগে বড় ধাক্কা খেল সুইজারল্যান্ড

১৬

বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম

১৭

ভারি বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

১৮

ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

১৯

ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প

২০