Ritesh Beghi
১২ জুলাই ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাবার রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির, দিলেন নতুন বার্তা

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা  শহীদ আলি খামেনির জানাজায় বিপুল মানুষের অংশগ্রহণকে ‘ঐতিহাসিক’, ‘শত্রুর মনোবল ভেঙে দেওয়া’ এবং ‘অভূতপূর্ব’ বলে অভিহিত করেছেন তার ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি। একই সঙ্গে তিনি শহীদ নেতা ও সাম্প্রতিক যুদ্ধে নিহতদের রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

রোববার (১২ জুলাই) শহীদ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনির দাফন-পরবর্তী এক বার্তায় তিনি বলেন, ইরান ও ইরাকের বিভিন্ন শহরে অনুষ্ঠিত জানাজা ও শোকানুষ্ঠানে জনগণের ব্যাপক অংশগ্রহণ ইসলামের প্রতি আনুগত্য ও প্রতিরোধের এক অনন্য দৃষ্টান্ত।

তিনি বলেন, ‘ইরান ও ইরাকের শহর ও গ্রামে, বিশেষ করে তেহরান, কোম, নাজাফ, কারবালা ও মাশহাদে কোটি কোটি মানুষের উপস্থিতির জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই উপস্থিতি ছিল বিস্ময়কর, শত্রুর মনোবল ভেঙে দেওয়া এবং ইতিহাসে স্মরণীয়।’

বার্তায় আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেন, ‘আমরা শহীদ নেতা এবং মার্কিন-ইসরাইলি আগ্রাসনের যুদ্ধে শহীদ হওয়া সকলের পবিত্র রক্তের প্রতিশোধ সেই অপরাধী ও লাঞ্ছিত হত্যাকারীদের কাছ থেকে নেব। এটি আমাদের জাতির দাবি এবং অবশ্যই বাস্তবায়িত হবে।’

তিনি বলেন, ‘অপরাধীরা কখনো শান্তিতে মৃত্যুবরণ করার স্বপ্নও পূরণ করতে পারবে না।’ এ প্রতিশ্রুতি কোনো ব্যক্তি বা রাষ্ট্রীয় কর্মকর্তার উপস্থিতির ওপর নির্ভরশীল নয় বলেও উল্লেখ করেন তিনি।

তার ভাষায়, ‘আমরা থাকি বা না থাকি, এই প্রতিশোধ বাস্তবায়িত হবেই। খুব শিগগিরই বিশ্বের স্বাধীনচেতা মানুষ এই ঐশী দায়িত্বের অংশীদার হবে।’

শহীদ খামেনির স্বরণে মোজতবা বলেন, ‘অশ্রুসজল নয়নে ও ভাঙা হৃদয়ে আপনার বিদায় জানিয়ে আমরা প্রতিজ্ঞা করছি, আপনার চিন্তা-চেতনা ও আদর্শ অটুট রাখব এবং আপনি যে সত্য ও ন্যায়ের পথ দেখিয়ে গেছেন, সে পথেই অবিচল থাকব। কোনো কষ্টকে ভয় করব না এবং আপনার মতোই মহান আল্লাহর প্রতিশ্রুতির ওপর ভরসা রাখব।’

বার্তায় খামেনির সঙ্গে নিহতদের প্রতিও শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘আপনারা সৌভাগ্যবান। আপনারা আজ সেই মহান ব্যক্তিত্বের সান্নিধ্যে রয়েছেন, যার সেবায় নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন।’

বার্তার শেষাংশে তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা, তাদের পরিবারের জন্য ধৈর্য এবং ইরানের জনগণের জন্য মহান আল্লাহর কাছে দ্রুত ও চূড়ান্ত বিজয় প্রার্থনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটোর আদলে সক্রিয় মক্কা প্রতিরক্ষা চুক্তি

১

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে ৪ নতুন বই

৩

গ্যাসের সন্ধান মিলল নতুন কূপে, জ্বালানি খাতে সুখবর

৪

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

৫

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

৬

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৭

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৮

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৯

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

১০

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১১

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

১২

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

১৩

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১৪

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১৫

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১৬

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৭

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৮

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৯

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

২০