news desk
১৪ অক্টোবর ২০২০, ৫:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

মামুন সরকার, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে যুবতীকে ধর্ষণ মামলায় নাজমুল নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমীন এ রায় ঘোষণা করেন। সেই সাথে রায়ে উল্লেখ করা হয়  ধর্ষণের ফলে জন্ম নেয়া কন্যা সন্তান আসামীর পিতৃ পরিচয়ে বড় হবে। এছাড়াও জেলা ম্যাজিষ্ট্রেটকে তার ভরণপোষণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আদেশ দেয়া হয়। দণ্ডিত পলাতক আসামী নাগরপুর উপজেলার ভাতুরা গ্রামের আজিম উদ্দিনের ছেলে নাজমুল। বর্তমানে সে পলাতক রয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিশেষ পিপি নাসিমুল আক্তার জানান, টাঙ্গাইলের ভূঞাপুরে ২০০৮ সনের ৬ ডিসেম্বর রাতে দণ্ডিত আসামী নাজমুল ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের ৪নং পূর্ণবাসন আবাস্থলে ওই নারীর বসত ঘরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন করে। পরে ওই নারী গর্ভবতী হয়ে পড়ে এবং তার গর্ভে একটি কন্যা সন্তান জন্ম নেয়। এ ঘটনায় ওই নারী টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করলে স্বাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ আদালত এ রায় ঘোষণা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০