news desk
১০ এপ্রিল ২০২০, ১০:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে হোম কোয়ারেন্টাইন না মানলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যবস্থা

টাঙ্গাইল প্রতিনিধি:  টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় অস্থায়ী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে প্রশাসন। জেলার মির্জাপুর ও ভূঞাপুর উপজেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারগুলো প্রস্তুতের কাজ চলছে। যারা সঙ্গরোধ “হোম কোয়ারেন্টাইন” মানবেন না তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে।

জানা গেছে, ভূঞাপুর উপজেলার ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও মির্জাপুর উপজেলার পোষ্টকামুরী গ্রামে অবস্থিত আলহাজ শফি উদ্দিন মিঞা অ্যান্ড একাব্বর হোসেন টেকনিক্যাল স্কুল ও কলেজে এই কোয়ারেন্টাইন সেন্টার স্থাপন করা হয়েছে। সেখানে চিকিৎসক, নার্স, আয়া, বাবুর্চিসহ সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে। অস্থায়ী কোয়ারেন্টাইনটি প্রস্তুত করা হচ্ছে।

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মহীউদ্দিন জানান, করোনার রোগী পাওয়া গেলে তাদের হাসপাতালের আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হবে। বাকি যারা তাবলীগ, বিদেশ ফেরত বা অন্যস্থান থেকে এসেছে অথবা করোনা রোগীদের সংস্পর্শে গিয়েছিল বা বাড়িতে হোম কোয়ারেন্টাইন মানছে না তাদের জন্য ওই বিদ্যালয়ে উপজেলা প্রশাসন কর্তৃক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেয়া হবে। সেখানে সকল ধরনের সুযোগ-সুবিধা থাকবে।

তিনি আরো জানান, বিদ্যালয়ের একটি ভবনের দুই কক্ষের ১২টি বেড রাখার ব্যবস্থা করা হয়েছে। প্রথম পর্যায়ে সেখানে ৮টি বেড তৈরি করা হয়েছে। পর্যায়ক্রমে বেডের সংখ্যা বাড়ানো হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরীন পারভীন জানান, প্রাতিষ্ঠানিকভাবে ওই বিদ্যালয়কে কোয়ারেন্টাইন করা হয়েছে। সেখানে সকল ধরনের ব্যবস্থা থাকবে।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক জানান, মির্জাপুর উপজেলায় যারা হোম কোয়ারেন্টাইন মানবেন না তাদেরকে এই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০