Ritesh Beghi
২৯ জুলাই ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে তার ‘চমৎকার’ বৈঠক হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) ইরানের বিরুদ্ধে যৌথ যুদ্ধ শুরুর পর এটি ছিল দুই নেতার প্রথম মুখোমুখি বৈঠক। একই সঙ্গে দুই নেতার সম্পর্কে তৈরি হওয়া টানাপোড়েন কমানোরও সুযোগ তৈরি হয় এই বৈঠকে। খবর এপির।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, প্রায় দেড় ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠকটি ছিল ‘ইতিবাচক ও ফলপ্রসূ’। বৈঠকের কয়েক ঘণ্টা পর সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্পও একে ‘খুব ভালো বৈঠক’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে তিনি আর কোনো বিস্তারিত জানাননি।

হোয়াইট হাউসের বৈঠক সম্পর্কে অবগত এক ইসরাইলি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, নেতানিয়াহু ট্রাম্প ও তার মন্ত্রিসভাকে স্পষ্ট করে বলেছেন, ইরান যদি ইসরাইলে হামলা চালায়, তাহলে তারা জবাব দেবে। তবে এরপর কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে তারা প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের ওপর আস্থা রাখবেন।

বৈঠকের আগে দুই নেতার মধ্যে টানাপোড়েনের ইঙ্গিত থাকলেও বৈঠক শেষে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানান। তিনি উল্লেখ করেন, বৈঠকে ট্রাম্পের ‘পুরো দল’ উপস্থিত ছিল।

হিব্রু ভাষায় দেওয়া এক বক্তব্যে নেতানিয়াহু বলেন, আমি যখন বলছি বৈঠকটি চমৎকার ছিল, তখন সেটি শুধু আনুষ্ঠানিক অর্থে বলছি না। এটি ছিল পূর্ণাঙ্গ অংশীদারত্ব, পারস্পরিক সমর্থন এবং ইরানের হাতে যেন পারমাণবিক অস্ত্র না যায়- এই অভিন্ন লক্ষ্যসহ আরও বিভিন্ন বিষয় নিয়ে পারস্পরিক বোঝাপড়ার একটি আলোচনা।

এমন সময় এই বৈঠক অনুষ্ঠিত হলো, যখন নিজ নিজ দেশে রাজনৈতিক চাপের মুখে রয়েছেন দুই নেতা। নেতানিয়াহু পুনর্নির্বাচনের লড়াইয়ে আছেন এবং ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের অবনতিও তাকে চাপে ফেলেছে। অন্যদিকে আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আগে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলা এবং মূল্যস্ফীতি বাড়িয়ে দেওয়া অজনপ্রিয় যুদ্ধের অবসান ঘটানোর চাপের মুখে রয়েছেন ট্রাম্প।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১০

হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

১১

সময়মতো না আসায় ফ্লাইট মিস, দৌড়ে গিয়ে প্লেন থামাতে গেলেন দুই নারী (ভিডিও)

১২

আলিয়ঁস ফ্রঁসেজে আসছে ‘নেচার ব্লিডস্’

১৩

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

১৪

শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে

১৫

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

১৬

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

১৭

২০৩০ বিশ্বকাপে ব্রাজিলের ভাগ্য বদলে দিতে পারেন এই ১০ তরুণ

১৮

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৯

ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন ট্রাম্পের শীর্ষ জেনারেল, সীমিত হয়ে পড়েছে সামরিক বিকল্প

২০