news desk
২ মে ২০২০, ৭:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডিজিটাল সিকিউরিটি আইনে তিন সাংবাদিক কারাগারে, মুক্তি দাবি জানালেন সাংবাদিক নেতা

নিউজ ডেস্ক : দুনিয়া যখন মে দিবস পালন করেছে , সেদিনই পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নরসিংদীর তিন সাংবাদিক কারাগারে । তাদের নামে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা হয়েছে ।

‘মানব জমিন’ বলছে : শুক্রবার সকালে ওই তিনজনকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে বিশেষ আদালতের মাধ্যমে নরসিংদী জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, দৈনিক গ্রামীন দর্পন পত্রিকার বার্তা সম্পাদক রমজান আলী প্রামাণিক (৪৫), একই পত্রিকার স্টাফ রিপোর্টার শান্ত বণিক (৩৫) ও অনলাইন নিউজ পোর্টাল নরসিংদী প্রতিদিনের প্রকাশক সম্পাদক ও মাধবদী থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাওন খন্দকার শাহিন (৩৫)।

ঘটনা হলো : লকডাউন চলাকালে সম্প্রতি নরসিংদীর পলাশে সিএনজি নিয়ে বের হয়ে এক চালকের মৃত্যু হয়। পুলিশের পিটুনিতে এই মৃত্যুর ঘটনা ঘটে বলে দাবি করে নিহতের পরিবার । তার সহকর্মীরাও এই দাবি করেন।দৈনিক গ্রামীণ দর্পন পত্রিকা ও অনলাইন নিউজপোর্টাল নরসিংদী প্রতিদিনে এই সংবাদ প্রকাশিত হয়। কিন্ত ঘটনা সঠিক নয় বলে বৃহস্পতিবার রাতে ঘোড়াশাল ফাঁড়ির ইনচার্জ মোঃ জহিরুল আলম বাদী হয়ে পলাশ থানায় মামলাটি দায়ের করেন।

এই ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ? সাথে সাথে গ্রেফতার ? সাথে সাথে জেলে পাঠানো ! গ্রহন করতে পারিনি । ঘটনা যে সঠিক নয় সেটাতো কেউই বলেননি, কোন প্রতিবাদ পাঠান হয়নি। সরাসরি মামলা ?

স্থানীয় সাংবাদিক ও বিশিষ্ট জনের সাথে কথা বলেছি । বিস্তারিত বলছি না, তবে তিনটি দাবি জানাচ্ছি :

1. অবিলম্বে এই তিন সাংবাদিককে মুক্তি দিন ।

2. পুলিশ সদর দফতর ঘটনার নিরপেক্ষ তদন্ত করুন ।

3. আইনমন্ত্রী এবং এখনকার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মহোদয়কে বলি : আপনারা বলেছিলেন ডিজিটাল সিকিউরিটি আইনের অপপ্রয়োগ হবে না। অনুগ্রহ করে একটু মাঠের দিকে দেখুন, আপনাদের আশ্বাসের সাথে বাস্তবতার মিল আছে কি না?

4. প্রেস কাউন্সিল ঘটনার নিরপেক্ষ তদন্ত করুন । চলুন মাঠে যাই । অভিভাবক প্রতিষ্ঠান হিসেবে এটি আপনাদের দায়িত্ব ।

** ময়মনসিংহের ফুলপুরেও একই আইনে ২ সাংবাদিককে আটক করা হয়েছে । ফুলপুরের যিনি এমপি, তিনি আবার প্রতিমন্ত্রীও। স্নেহ ভাজন মন্ত্রীকে অনুরোধ জানাই তাদের মুক্তির জন্য ।

লেখক: মনজুরুল আহসান বুলবুল , সাবেক সভাপতি, বিএফইউজে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

১

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

২

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৩

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৪

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৫

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৬

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৭

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৮

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

৯

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০