Ritesh Beghi
২২ জানুয়ারী ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ

দীর্ঘদিন ধরে আন্দোলনে থাকা সাত কলেজের শিক্ষার্থীদের মূল দাবি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কলেজগুলোকে আলাদা করে একটি পৃথক, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং সে লক্ষ্যে দ্রুত অধ্যাদেশ জারি করা। শিক্ষার্থীরা প্রস্তাবিত ডিসিইউ-এর কাঠামো নিয়ে আপত্তি জানিয়ে আসছিলেন এবং তাদের ঐতিহ্য, শিক্ষার মান ও প্রশাসনিক স্বাতন্ত্র্য বজায় রাখার জোরালো দাবি তুলে ধরেন।
এই দাবির পক্ষে শিক্ষার্থীরা দেড় বছরের বেশি সময় ধরে সড়ক অবরোধ, অবস্থান কর্মসূচিসহ ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসেন। আন্দোলনকারীদের বক্তব্য ছিল, অসম্পূর্ণ কাঠামোতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে একাডেমিক ও প্রশাসনিক সংকট আরও বাড়বে।
উপদেষ্টা পরিষদের আজকের অনুমোদনের মধ্য দিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার বিষয়টি চূড়ান্ত ধাপে পৌঁছাল। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, খুব শিগগিরই অধ্যাদেশ জারির প্রক্রিয়া শুরু হতে পারে এবং এরপর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কাঠামো নির্ধারণ করা হবে।
সিদ্ধান্ত ঘোষণার পরপরই আন্দোলনস্থল ও বিভিন্ন কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা আনন্দ মিছিল বের করেন। দীর্ঘ আন্দোলনের সফলতায় অনেক শিক্ষার্থী আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। আনন্দ, স্বস্তি ও উচ্ছ্বাসে পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।
আনন্দ মিছিল চলাকালে শিক্ষার্থীরা আন্দোলনের সময় রাজধানীতে নগরবাসীর ভোগান্তির জন্য সবার কাছে ক্ষমা চান। তারা বলেন, দাবি আদায়ের পথে সাধারণ মানুষের যে দুর্ভোগ হয়েছে, তার দায় তারা স্বীকার করেন এবং এজন্য নগরবাসীর সহানুভূতির প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় আন্দোলনের এক পর্যায়ে ক্ষতিগ্রস্ত এক দুধ বিক্রেতার বিষয়টিও তুলে ধরেন শিক্ষার্থীরা। তারা জানান, নষ্ট হওয়া দুধ ও ব্যবসায়িক ক্ষতির সম্পূর্ণ ক্ষতিপূরণ শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া হবে।
শিক্ষার্থীরা তাদের আন্দোলনে সহযোগিতা ও পাশে থাকার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার কারণেই তাদের দাবি দেশবাসীর সামনে তুলে ধরা সম্ভব হয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীদের একজন বলেন, একটি পূর্ণাঙ্গ ও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আমরা দীর্ঘদিন রাজপথে ছিলাম। আজকের সিদ্ধান্ত আমাদের ন্যায্য আন্দোলনের স্বীকৃতি। আমরা দ্রুত অধ্যাদেশ জারি এবং শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে একটি শক্তিশালী বিশ্ববিদ্যালয় কাঠামো বাস্তবায়নের আশা করছি।
সব মিলিয়ে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের পর শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি, আনন্দ ও আবেগের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। শিক্ষার্থীদের প্রত্যাশা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটি দায়িত্বশীল, মানসম্মত ও স্বতন্ত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১০

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১১

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১২

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৩

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৪

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

১৫

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

১৬

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

১৭

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১৮

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

১৯

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

২০