Publisher
১৬ মে ২০২১, ২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর প্রশ্ন : ইসরায়েল কি সকল আন্তর্জাতিক আইনের উর্ধ্বে?’

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদ-উল-ফিতরের দিনসহ ফিলিন্তিনিদের ওপর ইসরায়েলি সামরিক বাহিনীর অব্যাহত হামলার তীব্র নিন্দা জানিয়ে টুইটারে ‘ইসরায়েল কি সকল আন্তর্জাতিক আইনের উর্ধ্বে?’ প্রশ্ন রখেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার ড. হাছান তার টুইটে বলেন, ‘রমজান মাসে এমনকি পবিত্র ঈদ-উল-ফিতরের দিনে এবং এর পরেও ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংসতা অতীতের সকল বর্বরতাকে ছাড়িয়ে গেছে। এরপরও বড় দেশগুলোর কর্ণধার বিশ্বনেতাদের নীরবতা মর্মপীড়াদায়ক। ইসরায়েল কি সকল আন্তর্জাতিক আইনের উর্ধ্বে?’
এর আগে ঈদ-উল-ফিতরের দিনেও জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ঈদের জামাত শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ফিলিস্তিনে মুসলমানদের ওপর ইসরায়েলি হামলার নিন্দা জানান এবং ফিলিস্তিনে শান্তির জন্য মহান স্রষ্টার কাছে প্রার্থনার কথা উল্লেখ করেন।
গত ১০ মে সোমবার থেকে শুরু হওয়া ইসরায়েলী হামলায় গাজায় এ পর্যন্ত ৪২ জন শিশুসহ ১৫৩ জন ফিলিস্তিনি নিহত ও অসংখ্য ঘরবাড়ি ধ্বংসের সংবাদ দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলি আগ্রাসনমুক্ত স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন প্রতিষ্ঠাকে সমর্থন করে আসছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১০

হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

১১

সময়মতো না আসায় ফ্লাইট মিস, দৌড়ে গিয়ে প্লেন থামাতে গেলেন দুই নারী (ভিডিও)

১২

আলিয়ঁস ফ্রঁসেজে আসছে ‘নেচার ব্লিডস্’

১৩

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

১৪

শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে

১৫

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

১৬

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

১৭

২০৩০ বিশ্বকাপে ব্রাজিলের ভাগ্য বদলে দিতে পারেন এই ১০ তরুণ

১৮

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৯

ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন ট্রাম্পের শীর্ষ জেনারেল, সীমিত হয়ে পড়েছে সামরিক বিকল্প

২০