Publisher
৪ জানুয়ারী ২০২২, ৫:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তৈমূর আলম খন্দকারকে সমর্থন দেওয়ার বিষয়টি নাকচ করেছে হেফাজত

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারকে সমর্থন দেওয়ার বিষয়টি নাকচ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। কওমি মাদ্রাসাভিত্তিক আলোচিত এই সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেছেন, জাতীয় ও স্থানীয় কোনো নির্বাচনে কোনো দল বা ব্যক্তির পক্ষে হেফাজতের কোনো সমর্থন নেই।

মঙ্গলবার (৪ জানুয়ারি) হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা মহিউদ্দীন রব্বানী স্বাক্ষরিত এক বিবৃতি বলা হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি অরাজনৈতিক ইসলাহি দীনি সংগঠন। হেফাজতের কেন্দ্রীয় কমিটি বাদে কোনো কমিটি নেই। সব কমিটি বিলুপ্ত করা হয়েছে।

সাজিদুর রহমান বলেন, জাতীয় ও স্থানীয় কোনো নির্বাচনে কোনো দল বা ব্যক্তির পক্ষে হেফাজতের কোনো সমর্থন নেই। এমনকি নারায়ণগঞ্জ সিটি নির্বাচনেও কারো পক্ষে কিংবা বিপক্ষে হেফাজতের কোনো সমর্থন নেই। কেউ যদি কারো পক্ষে বা বিপক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে কিংবা সমর্থন করে তাহলে তা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার। এর সাথে হেফাজতের কোনো যোগসূত্র নেই।

হেফাজত মহসচিব বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ কোথাও আল্লাহ, রাসুল (সা.), কুরআন-সুন্নাহ তথা ইসলামবিরোধী কোনো কাজ ঘটলে সেই ব্যাপারে সোচ্চার ভূমিকা পালন করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটোর আদলে সক্রিয় মক্কা প্রতিরক্ষা চুক্তি

১

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে ৪ নতুন বই

৩

গ্যাসের সন্ধান মিলল নতুন কূপে, জ্বালানি খাতে সুখবর

৪

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

৫

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

৬

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৭

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৮

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৯

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

১০

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১১

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

১২

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

১৩

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১৪

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১৫

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১৬

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৭

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৮

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৯

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

২০