news desk
১৮ এপ্রিল ২০২০, ৬:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ত্রাণ চোরদের আইনি সহায়তা দেবেনা টাঙ্গাইলের আইনজীবীরা

টাঙ্গাইল প্রতিনিধি: করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধ করতে সারা বিশ্ব ঘরবন্দি। আর ঘরবন্দি মানুষদের খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে সরকার।

জেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রতিনিধিরা এই সকল ঘরবন্দী মানুষদের কাছে খাবার পৌঁছে দেয়ার দায়িত্ব পালন করছে। এর মধ্যে কিছু দূর্নীতিবাজ জনপ্রতিনিধি স্থানীয় কিছু নেতাদের সহযোগিতায় সেই ত্রাণের চাল, ডাল, তেল চুরি করে নিজের আখের গোছানোর পায়তারা করে চলেছেন।টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন প্রান্তে এই চোর জনপ্রতিনিধি ও নেতা ধরা খেয়েছে। অনেকেরই লাইসেন্স বাতিল, জরিমানাসহ গণপিটুনি জুটেছে ভাগ্যে।

টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির আইনজীবীরা সেই সকল চোরদের আইনি সহায়তা না দেয়ার এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। বুধবার সমিতির এক বিশেষ বর্ধিত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির সাধারণ সম্পাদক নাছিমুল আখতার নাছিম বলেন, সারা পৃথিবী জুড়ে চলছে মহামারি। সেই সময় বাংলাদেশের বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী চুরির ঘটনা ঘটছে। টাঙ্গাইলের কোন নেতা, চেয়ারম্যান বা মেয়র, মেম্বার বা কাউন্সিলর, কোন ডিলার বা কোন সরকারী কর্মকর্তা এই সকল ত্রাণ সামগ্রী চুরির সাথে জড়িত হলে অথবা ত্রাণ সামগ্রী চুরি মামলায় আসামী হলে টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির কোন আইনজীবী সেই সব চোরদের পক্ষে মামলা পরিচালনা করবে না মর্মে বিশেষ বর্ধিত সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অন্য জেলা হতে কোন আইনজীবী আসলেও টাঙ্গাইলে সেই চোরদের পক্ষে মামলা পরিচালনার সুযোগ দেওয়া হবে না বলেও তিনি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

১

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

২

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৩

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৪

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৫

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৬

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৭

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৮

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

৯

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০