Ritesh Beghi
২৫ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

মধ্য আমেরিকার দেশ কোস্টারিকার রাজধানী সান হোসেসহ বিভিন্ন এলাকায় পরপর দুটি ভূমিকম্প আঘাত হেনেছে।  স্থানীয় সময় সোমবার (২৪ আগস্ট) মাত্র দুই মিনিটের ব্যবধানে ভূ-কম্পন দুটি অনুভূত হয়।  এতে কিছুটা ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দেশটির ন্যাশনাল সিসমোলজিক্যাল নেটওয়ার্ক জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৪। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ৭ কিলোমিটার গভীরে।  এটি স্থানীয় সময় রাত ১টা ৩৭ মিনিটে এটি আঘাত হানে।

ভূমিকম্পটির কেন্দ্র ছিল রাজধানী সান হোসের কয়েক কিলোমিটার উত্তর-পূর্বে করোনাদো এলাকায়। সেখানে কম্পন বেশ জোরালোভাবে অনুভূত হয়।

এর মাত্র দুই মিনিট পর একই এলাকায় ৪ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ১০ কিলোমিটার গভীরে।

তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) একটি ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের কথা জানিয়েছে, যার উৎপত্তিস্থলও ছিল ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পর সারা সকালজুড়ে সান হোসেসহ দেশটির বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি পরবর্তী কম্পন (আফটারশক) অনুভূত হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা কমিশন একটি সড়কে ভূমিধস এবং কিছু স্থাপনায় সামান্য ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে।

তথ্যসূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০