news desk
১৪ নভেম্বর ২০১৯, ১১:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেশব্যাপী জাতীয় আয়কর মেলা শুরু

ঢাকা: উৎসবমুখর ও আনন্দমুখর পরিবেশে দেশব্যাপী শুরু হয়েছে জাতীয় আয়কর মেলা ২০১৯।

বৃহস্পতিবার দুপুরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি। এর আগে আয়কর মেলার উদ্বোধন করে প্রধানমন্ত্রীর পরেই ৭ কোটি ৬ লাখ টাকা কর দিয়েছেন অর্থমন্ত্রী।

কর প্রদান করে অর্থমন্ত্রী বলেন, কিছু কিছু জায়গা থেকে বলা হচ্ছে একবার পর দিলে আর বের হতে পারবেন না। এটা ঠিক নয়। এখন থেকে কোনো অনিয়ম হবে না। দেশের উন্নয়নে সবাইকে কর দিতে হবে।

আয়কর মেলায় অর্থমন্ত্রী তার পরিবারের পক্ষ থেকে সাত কোটি ৬ লাখ ৭৮ হাজার টাকা কর দিয়েছেন। মন্ত্রী ব্যক্তিগতভাবে কর দিয়েছেন ৯২ লাখ টাকা। মেয়ের পক্ষ থেকে কর দিয়েছেন ৮২ লক্ষ টাকা।

আয়কর মেলায় ১৫০ কোটি টাকা করে দিয়েছে গ্রামীণফোন। আর ১০০ কোটি টাকা কর দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।এছাড়া সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনও এই সময় আয়কর প্রদান করেন।

দেশের সব বিভাগীয় শহরসহ ৬৪ জেলা ও ৫৬ উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে এবারের আয়কর মেলা। চলবে ২০ নভেম্বর পর্যন্ত। মেলায় ব্যক্তি শ্রেণির করদাতারা হয়রানি মুক্তভাবে রিটার্ন জমা দিতে পারবেন। বিভাগীয় শহরে ৭ দিনব্যাপী, জেলা শহরে ৪ দিনব্যাপী, ৪৮ উপজেলায় দুই দিন এবং আট উপজেলায় দিনব্যাপী করমেলা আয়োজন করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এই সময় উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সিনিয়র সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া ও সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

এক ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

১০

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১১

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১২

নেইমারকে নিয়ে নতুন শঙ্কায় ব্রাজিল

১৩

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

১৪

স্কোরলাইন বলছে ড্র, ইরানের গল্প বলছে অন্য কিছু

১৫

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

১৬

ইরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জব্দ সম্পদ ছাড় নয়: যুক্তরাষ্ট্র

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০