Publisher
১ অক্টোবর ২০২৫, ১১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারি বৃষ্টি থাকতে পারে রবিবার পর্যন্ত

অনলাইন ডেস্ক: বঙ্গোপসাগর একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে গতকাল মঙ্গলবার সন্ধ্যায়। আজ বুধবার লঘুচাপটি ঘনীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ ও পরে নিম্নচাপে পরিণত হয়েছে। সেই সঙ্গে দেশের ওপর সক্রিয় হয়েছে মৌসুমি বায়ুও। দুইয়ে মিলে বৃষ্টি বেড়েছে সারা দেশেই।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে বৃষ্টি আরো বাড়তে পারে। বৃষ্টি হতে পারে দেশের বেশির ভাগ অঞ্চলেই। সামগ্রিকভাবে আগামী রবিবার পর্যন্ত দেশে ভারি বৃষ্টি থাকতে পারে।

নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

সেই সঙ্গে দেশের সব বিভাগের জন্য ভারি বর্ষণের সতর্কবার্তাও দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিভাগে পাহাড়ধস এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
এদিকে, নদ-নদীর পানি বেড়ে ফেনী জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সাময়িকভাবে প্লাবিত হতে পারে চট্টগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল।

আগের দিনের তুলনায় গতকাল দেশে বৃষ্টিপাতের ব্যাপ্তি ও তীব্রতা অনেকটাই বেড়েছে। দেশজুড়ে ছড়িয়ে থাকা আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণাগারের মধ্যে ৪২টিতেই বৃষ্টির রেকর্ড পাওয়া গেছে বুধবার সন্ধ্যা পর্যন্ত। ভারি থেকে অতি ভারি বৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। তবে ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগে বৃষ্টি তুলনামূলক কম ছিল।

আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ঢাকায়, ১৪৩ মিলিমিটার

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

২

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

৩

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

৪

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৬

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৭

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৯

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১০

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১২

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

১৩

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৪

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১৫

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১৬

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৭

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৯

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

২০