Publisher
১ অক্টোবর ২০২৫, ১১:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পূজার সময় পাহাড়ে অস্থিতিশীলতা জাতীয়-আন্তর্জাতিক চক্রান্তের অংশ: রিজভী

অনলাইন ডেস্ক: শারদীয় দুর্গাপূজা চলাকালে পাহাড়ে অস্থিতিশীলতা ‘জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের অংশ’ বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (১ অক্টোবর) সকালে রাজধানীর নয়াপল্টনে একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, যারা শেখ হাসিনার পতন মানতে পারেনি, তারাই পরিকল্পিতভাবে পূজার সময় পাহাড়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। এত দিন রাজনৈতিক স্বার্থে দুর্গাপূজার উৎসবকে বিভাজনের দিকে ঠেলে দেয়ার চেষ্টা করা হয়েছে। এখনও প্রচেষ্টা আছে সম্প্রীতি ভাঙার।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, দুর্গাপূজা নস্যাৎ করতে পাশের দেশ থেকে ষড়যন্ত্র হচ্ছে। শেখ হাসিনা পারিবারিক রাজত্ব করতে চেয়েছে। তিনি দেশটাকে তার বাপের মনে করতেন। কোনো একটি দেশ চেয়েছে, হাসিনাকে টিকিয়ে রেখে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে।

তিনি আরও বলেন, তারেক রহমানের নির্দেশে সারা দেশে বিএনপির নেতা-কর্মীরা সতর্ক আছেন, যাতে পূজা নির্বিঘ্নে শেষ হয়। পূজা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, এর জন্য হিন্দু-মুসলিম সবাই এক হয়ে সেই শপথ নিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

১০

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

১১

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

১২

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

১৩

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

১৫

আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

শিরোপা ধরে রাখার মিশনে আর্সেনালের দারুণ শুরু

১৮

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৯

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

২০