Publisher
১ অক্টোবর ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হিন্দু ধর্মাবলম্বীদের দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব। বর্তমান অন্তর্বর্তী সরকার হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবি বাস্তবায়নে কাজ করছে। পরবর্তী সময়ে যে সরকার আসবে তারাও হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবি পূরণে সচেষ্ট থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে অনুষ্ঠিত শারদীয় দুর্গোৎসবে উপদেষ্টা এসব কথা বলেন।

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্য আমাদের ইতিহাসের অংশ। বাংলাদেশের ইতিহাস হিন্দু-মুসলিম ঐক্যের মাধ্যমে লড়াইয়ের ইতিহাস। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে বহু ভাষা, বহু সংস্কৃতি ও বহু ঐতিহ্যের বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মাহফুজ আলম বলেন, গতবারের তুলনায় এবারের দুর্গাপূজা বর্ণিল ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে।

দুর্গাপূজাকে উৎসবমুখর করতে সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে সহায়তা করার জন্য তিনি সনাতন ধর্মাবলম্বীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

জুলাই গণ-অভ্যুত্থানে তৎকালীন শেখ হাসিনা সরকারের নৃশংস ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, ওই সময় সরকারপ্রধানের নির্দেশ অনুযায়ী হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে যারা নিহত হয়েছেন, উপদেষ্টা তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

জগন্নাথ হলের শারদীয় দুর্গোৎসবে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক তাসনিম সিদ্দিকীসহ দুর্গোৎসব উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এরপর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ঢাকেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা প্রতিমন্ত্রীর

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, স্পেন-কেপ ভার্দে নাকি সৌদি আরব?

১০

বেন গাভির একজন যুদ্ধাপরাধী, ইসরাইলকে কোনো মার্কিন সহায়তা দেওয়া উচিত নয়: বার্নি স্যান্ডার্স

১১

পেনাল্টিটা হলে হয়তো পরের দুই গোল পেতাম না: মেসি

১২

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

১৩

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল

১৪

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

১৫

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

১৬

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত, অল্পের জন্য রক্ষা ৪০ যাত্রীর

১৭

কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৮

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

১৯

চীনের পথে প্রধানমন্ত্রী

২০