Publisher
১ অক্টোবর ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবার শ্রমিক আন্দোলনে অচল গ্রিস

অনলাইন ডেস্ক: এবার শ্রমিক আন্দোলনে অচল গ্রিস। বিশ্বজুড়ে একের পর এক দেশে যখন জেন জি আন্দোলন শুরু হচ্ছে, তখন শ্রমিকদের আন্দোলনে স্থবির হয়ে পড়েছে দক্ষিণপূর্ব ইউরোপের দেশ গ্রিস।

সেখানে শ্রম আইন সংশোধনের প্রতিবাদে ২৪ ঘণ্টার ধর্মঘট ডাকেন শ্রমিকরা। বুধবার (১ অক্টোবর) সারাদেশে ট্যাক্সি , ট্রেন, গণপরিবহন ও জনসেবা পুরোপুরি বন্ধ রয়েছে। ধর্মঘটের কারণে বন্ধ হয়ে গেছে স্কুল, আদালত, সরকারি হাসপাতাল, পৌরসভা ও বিভিন্ন দপ্তরের কার্যক্রম।

সরকারি ও বেসরকারি খাতের শ্রমিক ইউনিয়ন এই ধর্মঘটের ডাক দিয়েছে। এদিন তারা রাজধানী এথেন্সসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে।

গ্রিস সরকারের প্রস্তাবিত আইনে শ্রমিকদের দৈনিক ১৩ ঘণ্টা পর্যন্ত কাজ করানো যাবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আট ঘণ্টার ওপরে বাকি সময় ওভারটাইম হিসেবে বিবেচনা করা হবে। এছাড়া বছরে সর্বোচ্চ ১৫০ ঘণ্টা অতিরিক্ত কাজ নিতে পারবে প্রতিষ্ঠানগুলো। সাপ্তাহিক কর্মঘণ্টা ৪৮ ঘণ্টায় সীমিত থাকবে।

গ্রিসের সবচেয়ে বড় শ্রমিক সংগঠন জেনারেল কনফেডারেশন অব গ্রিক ওয়ার্কার্স (জিএসইই) এক বিবৃতিতে জানায়, ১৩ ঘণ্টার কর্মদিবস মেনে নেওয়া অসম্ভব। এছাড়া সংগঠনটি সাড়ে ৩৭ ঘণ্টার সাপ্তাহিক কাজের সময় পুনর্বহাল ও সমষ্টিগত চুক্তি ফিরিয়ে আনার দাবি জানিয়েছে।

শ্রমিক ইউনিয়নের দেওয়া বিবৃতিতে আরও বলা হয়, নতুন শ্রম আইন শ্রমিকদের জন্য কোনো সুফল বয়ে আনবে না। বরং এ আইনের মাধ্যমে আরও বেশি নির্যাতনের সুযোগ তৈরি হবে।

তবে কনজারভেটিভ প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের নেতৃত্বাধীন সরকার বলছে, এ আইন শ্রমবাজারে নমনীয়তা আনবে। এতে শ্রমিকরা চাইলে বছরে সর্বোচ্চ ৩৭ দিন পর্যন্ত অতিরিক্ত সময় কাজ করতে পারবেন এবং ৪০ শতাংশ অতিরিক্ত মজুরি পাবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

২

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৩

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৪

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৫

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

৬

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

৭

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

৮

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

৯

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১০

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১১

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৩

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৪

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৫

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

১৬

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

১৭

বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার সহায়তা চায় বাংলাদেশ

১৮

ইউনূসকে হেনস্তার সম্পূর্ণ দায় শেখ হাসিনার : জামায়াত আমির

১৯

নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

২০