Publisher
২২ অক্টোবর ২০২২, ৬:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের অর্থনীতি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সব অর্জন ধ্বংস করেছে আওয়ামী লীগ

খুলনা প্রতিনিধি: আওয়ামী লীগ সরকারকে অবৈধ উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা দেশের অর্থনীতি; রাষ্ট্রীয় প্রতিষ্ঠান; সব অর্জন ধ্বংস করেছে। তাদের ক্ষমতা চিরস্থায়ী করতে দেশকে নরকে পরিণত করেছে।এত সবের একটাই কারণ, দলটি জনগণকে বঞ্চিত করে ক্ষমতায় টিকে থাকতে চায়।

শনিবার (২২ অক্টোবর) বিকেলে খুলনা মহানগরীর ডাকবাংলো মোড়ের সোনালী ব্যাংক চত্বরে অনুষ্ঠিত বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিলে আওয়ামী লীগের চিহ্ন থাকবে না। তাই আগামী জাতীয় নির্বাচন ঘিরে শেখ হাসিনার সরকার নতুন পাঁয়তারা শুরু করেছে। তারা (আওয়ামী লীগ) জোর করে ক্ষমতায় থাকতে চায়। তারা জানগণকে বঞ্চিত করে বিনা ভোটে ক্ষামতায় টিকে থাকতে চায়। আন্দোলন ছাড়া বিএনপির সামনে আর কোনো পথ নেই।

এ সময় শেখ হাসিনার সরকার অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করতে দেশকে নরকে পরিণত করেছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, তারা আমাদের অর্থনীতি; রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। আমাদের সকল অর্জনকে ধ্বংস করেছে। কারণ একটাই, তারা তাদের অবৈধ ক্ষমতা চিরস্থায়ী করতে। তারা জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায়, তারা বিনাভোটে, জনগণকে বঞ্চিত করে ক্ষমতায় টিকে থাকতে চায়।

বর্তমান সরকার মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছে মন্তব্য করে ফখরুল আরও বলেন, তদন্ত কমিশন গঠন করে সব দুর্নীতিবাজকে খুঁজে বের করে উৎখাত করা হবে। কিন্তু এই দেশে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না। হাসিনা সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। হাসিনা সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে।

নিজ বক্তব্যে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও গ্রেফতারদের মুক্তির দাবি জানান মির্জা ফখরুল। দাবি না মানলে আওয়ামী সরকার পালানোর পথ পাবে না বলেও মন্তব্য করেন তিনি।

গণ সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সমাবেশ বাস্তবায়ন কমিটির সমন্বয়ক শামসুজ্জামান দুদু, খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। গণসমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক এসএম শফিকুল আলম মনা। এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জেলা মহানগর নেতারা বক্তব্য দেন।

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার, জ্বালানিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে দলীয় নেতাকর্মী নিহত, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে দেশের বিভাগীয় শহরগুলোতে গণসমাবেশের অংশ হিসেবে খুলনায় বিএনপির এ বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর ও জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে।

দীর্ঘদিন পর কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে আয়োজিত এ গণসমাবেশে যোগ দিতে শুক্রবার (২১ অক্টোবর) রাতেই নেতাকর্মীরা খুলনায় আসতে থাকেন। পরে সকাল থেকে দলে দলে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। সমাবেশে আসার সময় পথে পথে বাধার সম্মুখীন হয়েছেন বলেও অভিযোগ করেন নেতাকর্মীরা। এর মধ্যে রেলস্টেশনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ভাঙচুর করা হয় বেশ কিছু জানালার কাঁচ।

বৈকালী এলাকায় আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে ১৪ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের। এ সময় আহত হন অন্তত ১৫ জন। এছাড়া শিববাড়ী মোড়ে দুটি মোটর সাইকেল ভাংচুর করা হয়েছে।

এদিকে গণপরিবহন বন্ধ থাকায় বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি কয়েক জেলার সাধারণ মানুষও চরম দুর্ভোগে পড়েন। জরুরি কাজ থাকলেও অনেকেই যেতে পারেননি নির্দিষ্ট গন্তব্যে; বিশেষ করে কর্মমুখী মানুষরা চরম ভোগান্তির শিকার হন। হাসপাতালে যেতে বিড়ম্বনার শিকার হন অসুস্থ ব্যক্তিরাও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি!

অভিষেকে ব্রাজিল তারকাদের পকেটে রাখা কে এই ১৮ বছরের বুয়াদ্দি?

কিশোরগঞ্জে হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

ইরানের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য চুক্তিকে ‘আত্মসমর্পণ দলিল’ আখ্যা ডেমোক্র্যাটদের

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

বাংলাদেশ ফার্মাসিস্টস’ ফোরাম, গণ বিশ্ববিদ্যালয় শাখার নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

ভারতে একই পরিবারের ৪ সদস্যের আত্মহত্যা

ব্রাজিল-মরক্কোকে পেছনে ফেলে গ্রুপ সি’তে শীর্ষে স্কটল্যান্ড

কারিনা পাচ্ছেন বিশেষ সম্মাননা

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

১০

ফতুল্লায় মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ব্যাপক গোলাগুলিতে পুলিশসহ আহত ৮

১১

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

১২

আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

১৩

আসামে এএন-৩২ বিমান বিধ্বস্ত, নিহত ৫ সদস্যের পরিচয় প্রকাশ

১৪

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৫

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২

১৬

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

১৭

‘আপনি আমার খেলা দেখেছেন?’ সাংবাদিককে বললেন রোনালদো

১৮

দেশে ফিরেছেন ৫৪৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু

১৯

ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার ছাড়তে রাজি ট্রাম্প

২০