news desk
১৯ এপ্রিল ২০২০, ১১:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ধানের বাম্পার ফলন হলেও ধান কাটা নিয়ে বিপাকে কৃষকরা

চাঁদপুর প্রতিনিধি : বর্তমান  করোনা পরিস্থিতিতে  চাঁদপুর জেলার সকল উপজেলা গুলোতে বোরো ধানের বাম্পার ফলন হলেও ফসল ঘরে তোলা নিয়ে বিপাকে কৃষকরা। ধান পাকার সাথে সাথে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন জেলার কয়েক হাজার কৃষক পরিবার।  ফরিদগঞ্জ পৌর এলাকার কৃষক জাহাঙ্গীর আলম, ইয়াসিন পাটোয়ারী সহ কয়েকজন জানান, এ বছর ধানের আবাদ অনেক ভালো হয়েছে। কয়েক  দিনের মধ্যেই ধান কাটতে হবে।

কিন্তু করোনার কারনে ধান কাটার শ্রমিকই পাওয়া যাচ্ছেনা। আগে বিভিন্ন স্থান থেকে শ্রমিক এসে ধান কাটতো। কিন্তু করোনার মহামারীতে কারনে সবাই বাড়ী চলে গেছে, তাই দুশ্চিন্তায় আছি ধান কাটা নিয়ে। মতলব (দঃ) উপজেলার  কৃষক সদর  উদ্দিন জানান, এবার অনেক ভালো বোরো ধানের ফলন হয়েছে। কিন্তু করোনা আতংকের কারনে এ বছর ধান কাটার শ্রমিক না পাওয়ার অনেকদূর চিন্তায় আছি,  এছাড়াও সামনে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে তাই ধান কাটা নিয়ে বিপাকে আছি।
চলতি মাসের ২৬ তারিখ থেকে সরকার খাদ্য গুদামে ধান কেনা শুরু করবে।
কিন্তু আমরা বর্গা ও প্রান্তিক কৃষকরা সরকারী খাদ্য গুদামে ধান বিক্রি করতে পারি না।করোনা পরিস্থিতিতে সরকার ধান ক্রয় না করলে মারাত্মক ক্ষতির সম্মুখিন হবে বলে জানান একাধিক কৃষক।
এ ব্যাপারে চাঁদপুর জেলার কৃষকরা সরকারের সার্বিক সহযোগিতা কামনা করছেন।
এ ব্যাপারে চাঁদপুর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আব্দুর রশিদ আমাদের প্রতিনিধিকে জানান, চাঁদপুর  জেলায়  এবার  ধানের  ফলন  ভালো হয়েছে। এবার চাঁদপুর জেলা বোরো মৌসুমে আবাদের লক্ষ্যমাত্রা ৬২হাজার হেক্টর ও উৎপাদন লক্ষ্যমাত্রা ৬০হাজার৮৩০ মেট্রিক টন। তিনি আরো জানান হাজিগঞ্জ শাহরাস্তি ধান কাটা আরম্ভ হয়েছে। আর ১ সপ্তাহের মধ্যে পুরো জেলায় ধানকাটা আরম্ভ হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০