Publisher
২৮ মে ২০২১, ১২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধীরগতি ইন্টারনেটে, এ অবস্থা থাকবে রাত ১০টা পর্যন্ত

কক্সবাজারে সাবমেরিন ক্যাবলের সংস্কার কাজের জন্য শুক্রবার (২৮ মে) দুপুর আড়াইটা থেকে রাত ১০টা পর্যন্ত ইন্টারনেটের ধীরগতি থাকবে। রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) সম্প্রতি এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।

এতে বলা হয়েছে, সংস্কার কাজ চলাকালে দুটি সাবমেরিন ক্যাবলের একটি পুরোপুরি অকার্যকর থাকবে। এ জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আন্তর্জাতিক টেরিস্ট্রিয়াল কেবল কোম্পানিগুলো ভারতের কাছ থেকে আন্তঃসীমান্ত ব্যান্ডউইথ কিনতে বাধ্য হতে পারে।

এ প্রসঙ্গে বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান বলেন, গ্রাহকরা খুব বেশি ভোগান্তিতে পড়বেন না। কারণ শুক্রবার ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা কম থাকে।

তিনি আরও বলেন, দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের জন্য অতিরিক্ত ব্যান্ডউইথ থাকায় সংস্কারকাজ চলাকালীন ভয়েস কলসহ অন্যান্য ইন্টারনেট সেবার ক্ষেত্রে খুব বেশি সমস্যা হবে না।

প্রসঙ্গত, আজ যে সাবমেরিন ক্যাবলের সংস্কার কাজ করা হচ্ছে তার নাম এসইএ-এমই-ডব্লিউই-৪। ২০০৫ সালে বাংলাদেশ এটির সঙ্গে যুক্ত হয়। পরবর্তীতে সরকার বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকে ভূ-গর্ভস্থ ক্যাবল ব্যবহার করে ভারত থেকে ব্যান্ডউইথ আমদানির অনুমতি দেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০