Ritesh Beghi
২২ জানুয়ারী ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধুরন্ধরের পর এবার মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বর্ডার টু

মধ্যপ্রাচ্যে একের পর এক বলিউড সিনেমা নিষিদ্ধের হিড়িক! গত ডিসেম্বরেই মধ্যপ্রাচ্যের একাধিক দেশে নিষিদ্ধ করা হয় রণবীর সিংয়ের ধুরন্ধর। এবার সে তালিকায় বলিউডের আসন্ন এক সিনেমা ‘বর্ডার টু’। ২৭ বছর পর নির্মিত এই সিক্যুয়েলটি নিয়ে দর্শকদের মধ্যে প্রবল আগ্রহ থাকলেও পাকিস্তান-বিরোধী বিভিন্ন সংলাপের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলো সিনেমাটি প্রদর্শনের অনুমতি দেয়নি। 

ভারতীয় গণমাধ্যমের খবর, সানি দেওল, বরুণ ধাওয়ান ও দিলজিৎ দোসাঞ্ঝ অভিনীত এই সিনেমাটি সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, ওমান, কাতার ও সৌদি আরবে মুক্তি পাচ্ছে না। মূলত সিনেমার ট্রেলারে পাকিস্তান-বিরোধী কিছু কড়া সংলাপের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে দেশগুলো। তার মধ্যে উল্লেখযোগ্য একটি সংলাপ, ‘ঈদে ভারতে যত ছাগল কোরবানি হয়, পাকিস্তানে তত লোকই নেই।’ এর আগে গত ডিসেম্বরে মুক্তিপ্রাওয়া ‘ধুরন্ধর’ সিনেমাটিও আপত্তিকর সংলাপের কারণে নিষিদ্ধ হয়েছিল।

মধ্যপ্রাচ্যে প্রদর্শনের সুযোগ না পেলেও ভারতে সিনেমাটি নিয়ে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। সিনে-বিশেষজ্ঞদের মতে, অগ্রিম টিকিট বুকিংয়ের যে ধারা দেখা যাচ্ছে, তাতে মুক্তির প্রথম দিনেই সিনেমাটি ৩০ কোটি রুপির বেশি ব্যবসা করতে পারে। সিনেমার নির্মাতারা মধ্যপ্রাচ্যে মুক্তির চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তা সফল হয়নি। তবে বক্স অফিসে এর নেতিবাচক প্রভাব পড়বে না বলে মনে করছেন তারা।

বলিউডের দেশাত্মবোধক সিনেমাগুলো প্রায়ই মধ্যপ্রাচ্যের সেন্সর বোর্ডের বাধার মুখে পড়ে। এর আগে সানি দেওলের ‘গাদার টু’ সিনেমাটিও সেখানে নিষিদ্ধ হয়েছিল। এছাড়া ‘ফাইটার’, ‘টাইগার থ্রি’, ‘আর্টিকেল ৩৭০’, এবং ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর মতো আলোচিত সিনেমাগুলোও সেখানে প্রদর্শনের অনুমতি পায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১০

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১১

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১২

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৩

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৪

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

১৫

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

১৬

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

১৭

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১৮

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

১৯

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

২০