news desk
৫ মার্চ ২০২১, ৬:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁর আত্রাইয়ে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী লাঠি খেলা

কিছুটা সময়ের জন্য প্রাচীন গ্রাম বাংলার আবহে ফিরে যেতে পেরে উচ্ছাসিত হয়ে ওঠেন স্থানীয়রা
নওগাঁর আত্রাইয়ে অনুষ্ঠিত হয়ে গেল মনোমুগ্ধকর লাঠি খেলা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলার আয়োজনকে ঘিরে স্থানীয়দের মাঝে ছিল উৎসব আনন্দ। বৃহস্পতিবার (4 ফেব্রুয়ারী) উপজেলার মনিয়ারী ইউনিয়নের মাড়িয়া গ্রামের মাঠে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী এই প্রাচীন খেলা। কালের ক্রমে হারিয়ে যাওয়া লাঠি খেলা দেখতে ভিড় করে নানা বয়সের মানুষ। গ্রামীন এ ঐতিহ্যবাহী লাঠি খেলাকে টিকিয়ে রাখতে দরকার প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা এমনটাই মনে করেন দশর্নার্থীরা। বৃহস্পতিবার দুপুর থেকে পায়ে হেটে আবার কেউবা ভ্যান কিম্বা মোটর সাইকেলে বৃহস্পতিবার মাড়িয়া গ্রামের মাঠে আসতে শুরু করেন।সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়তেই শুরু হয় খেলা। ঢাক ঢোল আর কাঁসার ঘন্টার শব্দে চার পাশে উৎসব মূখর পরিবেশে সৃষ্টি হয়।বাদ্যের তালে তালে নেচে নেচে লাঠি খেলে অঙ্গভঙ্গি প্রদশন করে চলে লাঠির কসরত। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ওতাকে আঘাত করতে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা। এসব দৃশ্য দেখতে আগত দশকরাও করতালির মাধ্যমে উৎসাহ যোগায় খেলোয়াড়দের।হারিয়ে যাওয়া এই ঐতিহ্য বাঁচিয়ে রাখতে সরকারী পৃষ্ঠপোষকতার মাধ্যমে নিয়মিত এই ধরনের আয়োজন করার দাবি করেন দর্শকরা।এসব দৃশ্য দেখে আগত দর্শকরা ও সমাজ থেকে অন্যায় অপরাধ দূর করতে আর হারানো ঐতিহ্য ধরে রাখতেই এই আয়োজন বলে জানান, এই অনুষ্ঠানের প্রধান পরিকল্পনাকারী ও আয়োজক স্থানীয় একটি স্বেচ্ছা সেবী সংগঠন পূনিমা নামে একটি সংগঠন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা টি উপভোগ করেন (আত্রাই-রানীনগর)সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ,উপজেলা নিবাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম ও আত্রাই থানা তদন্ত ওসি মোজাম্মেল হক কাজী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক আক্কাছ আলী,স্থানীয় ইউপি চেয়ারম্যার আল্লা-মা-শেরই বিপ্লব সহস্থানীয় গন্য মাদ্য ক্রিড়ামোদি প্রেমিকগন।
বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা অবধি চলা লাঠি খেলায় উপজেলার বিভিন্ন গ্রামের 8টি লাঠিয়াল বাহিনী অংশ গ্রহন করে।

এ কে এম কামাল উদ্দিন টগর
নওগাঁ জেলা প্রতিনিধি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০