Publisher
৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নগদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের মামলা

অনলাইন ডেস্ক: এমএফএস প্রতিষ্ঠান নগদের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছেন, ৬৪৫ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ নগদের বিরুদ্ধে এ মামলা করেছে।

২৪ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে, যাঁদের মধ্যে ৯ জন বাংলাদেশ ডাক বিভাগের কর্মকর্তা। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে আছেন নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক ও ডাক বিভাগের একজন সাবেক মহাপরিচালক।

রাজধানীর মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন গণমাধ্যমে বলেছেন, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নগদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করা হয়েছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার নগদে প্রশাসক নিয়োগ দেয়। অভিযোগ, নগদের পরিচালন ব্যবস্থায় অনিয়ম আছে। নিরীক্ষায় নগদের বেশ কিছু আর্থিক অনিয়মের বিষয় বেরিয়ে আসে, যেমন ব্যাংকে নগদ অর্থ জমা না দিয়ে ৬০০ কোটি টাকার ই-মানি তৈরি করা। এ ছাড়া ৪১টি পরিবেশক হিসাব থেকে অননুমোদিতভাবে সরকারি ভাতার ১ হাজার ৭১১ কোটি টাকা তুলে নেওয়ার ঘটনাও চিহ্নিত করা হয়েছে। এসব অনিয়মের ঘটনা উদ্‌ঘাটনের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক আইনি ব্যবস্থা নিয়েছে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০