Publisher
২০ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নগরবাসীর ট্যাক্সের টাকায় নাসিকের উন্নয়ন: আইভি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি বলেছেন, আপনাদের ট্যাক্স এর টাকা দিয়েই আমরা বিভিন্ন উন্নয়ন করে যাচ্ছি। আপনাদের টাকা দিয়েই আমরা নগর ভবন নির্মাণ করেছি। এটি নির্মাণের জন্য কোথাও হাত পাততে হয়নি। আমাদের প্রতিনিয়ত ময়লা পরিষ্কারসহ বেশ কিছু কাজ করতে হয়। আপনারা যদি সময় মতো ট্যাক্স না দেন তাহলে আমি আমাদের কর্মচারীদের কিভাবে বেতন দিবো। আপনাদের টাকা দিয়েই তো তাদের বেতন দেয়া হয়। এই শহরের মালিক জনগণ।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) নাসিকের ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণার সময় এ কথা বলেন তিনি।

মেয়র বলেন, জীবন বাজি রেখে উচ্ছেদে গিয়েছি। নারায়ণগঞ্জ থানা মামলা নেয়নি। চোখের সামনে আমার কর্মী ও সাংবাদিকরা আহত হয়েছে। দেড় বছর পর হাইকোর্টের অর্ডার নিয়ে মামলা করেছি। তাতে নাকি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। নির্বাচনের সময় শর্ত ছিল মামলা উঠিয়ে নেওয়ার। কিন্তু আমি নেইনি, উঠবো না।

তিনি বলেন, আপনারা খেয়াল করবেন নাসিকে কী পরিমাণ হকার বসে। মীর জুমলা রোড আর নেই। এত কিছু করে যে রোড আমরা উদ্ধার করেছিলাম। আপনারা আমাকে এক রকম নাস্তানাবুদ করেছিলেন। আপনাদের সঙ্গে নিয়ে সে রোড উদ্ধার করেছিলাম। আমিতো সে রোড উদ্ধার করতে পারিনি। মীর জুমলা রোড টেন্ডার দিত না। পরে যখন সিটি করপোরেশন হল। সাময়িকভাবে যখন প্রশাসক ছিল তখন তারা টেন্ডার দিয়ে দিল। এখন সেখানে বাজার হয়ে গেছে। শায়েস্তা খান রোড তো পুরো কাঁচাবাজার। এর পেছনে কারা আপনারাও জানেন। প্রশাসনের সহায়তা ছাড়া সেখানে কেউ বসতে পারে না। নগর পরিষ্কারের দায়িত্বে সিটি করপোরেশন পুলিশ এসপি সাহেবের ম্যাজিস্ট্রেট ডিসি সাহেবের। আপনারা আমাকে ভোট দিয়ে হাত পা বেধে দিয়েছেন।

তিনি একা হয়ে গেছেন দাবি করে বলেন, প্রশাসনের মামলায় রিপোর্ট দিয়েছে। সেখানে বলা হয় এমন কোন ঘটনা ঘটেনি। দিনে দুপুরে প্রকাশ্যে মেয়রের ওপর পিস্তল উচিয়ে আক্রমণ। তারপরেও বলে কিছু হয়নি। আপনারা সবাই চুপ। কারও সত্য বলার জো নেই। আমি একা হয়ে গেছি। আমার কাউন্সিলররাও আপস করে চলে। নয়তো মামলার আসামি হয়ে যাবে।

এ সময় নাসিকের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ২০২২-২০১৩ অর্থ বছরের রাজস্ব ও উন্নয়নসহ মোট ৫৮৮ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৬৩৮ টাকার বাজেট ঘোষণা করেছেন। প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ৫৮৮ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৬৩৮ টাকা আয় এবং মোট ৫৫৯ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৪৭৯ টাকা বায় ধরা হয়েছে। বছর শেষে ঘোষিত বাজেটে ২৯ কোটি ২৩ লাখ ৮৪ হাজার ১৫৯ টাকা উদ্বৃত্ত থাকবে। এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিইও আবুল আমিনের সঞ্চালনায় এনসিসির সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর ও প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০