Ritesh Beghi
১০ এপ্রিল ২০২৬, ৭:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন নেইমার?

নেইমার নিজের পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন ব্রাজিলে, তবে সাফল্যের সবচেয়ে উজ্জ্বল সময় কাটিয়েছেন ইউরোপের মাটিতে—বিশেষ করে স্পেনের ক্লাব বার্সেলোনা ও ফ্রান্সের পিএসজিতে। পরে সৌদি আরবের ক্লাব আল-হিলালে খেলতে যান তিনি। সেখান থেকে দক্ষিণ আমেরিকায় ফিরে আবারও নিজের শৈশবের ক্লাব সান্তোসে যোগ দেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড।

এবার নতুন করে তার ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। বিশ্বস্ত ক্রীড়া মাধ্যম দ্য অ্যাথলেটিকের বরাত দিয়ে গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব এফসি সিনসিনাটি ব্রাজিলিয়ান এই তারকাকে দলে নেওয়ার বিষয়ে প্রাথমিক আলোচনা শুরু করেছে।

প্রতিবেদন অনুযায়ী, নেইমারের মতো বিশ্বখ্যাত একজন খেলোয়াড়কে দলে নেওয়া তাদের জন্য কতটা বাস্তবসম্মত হবে এবং তিনি নিজে এমএলএসে খেলতে আগ্রহী কি না এ প্রসঙ্গে ভাবছে ক্লাবটি। বর্তমানে নেইমারের সঙ্গে সান্তোসের চুক্তি ২০২৬ মৌসুম পর্যন্ত, যেখানে তিনি সম্প্রতি এক বছরের নতুন চুক্তি নবায়ন করেছেন।

এর আগে ২০২৫ সালে এমএলএসে যোগ দেওয়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন নেইমার। আল-হিলাল ছাড়ার পর শিকাগো ফায়ারের সঙ্গে তার আলোচনা বেশ এগিয়ে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত তিনি নিজের শৈশবের ক্লাব সান্তোসেই তিনি ফিরে যান এবং দলকে অবনমন থেকে বাঁচাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এখন আবারও তার এমএলএসে যাওয়ার সম্ভাবনা নতুন করে সামনে এসেছে। যদিও আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে, তবুও সিনসিনাটি ক্লাব কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে ভাবনা-চিন্তা করছে। তবে এ বিষয়ে তারা এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনায় খেলা দেখার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

যুদ্ধ কিংবা যুদ্ধবিরতিতে যাওয়া নিয়ে শেষ সিদ্ধান্ত নেবেন মোজতবা : আরাগচি

সালমান খানের পর এবার কুনজরে আমির খান

তারেক রহমানের সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

সেই সাহেদ আবারও গ্রেফতার

সাত সকালে পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইরান

মেসির বিশ্বকাপ রূপকথার করুণ সমাপ্তি, ফাইনালে ‘ভিলেন’ আর্জেন্টিনা

বাংলাদেশিদের কণ্ঠেও ‘ভামোস, এস্পানিয়া’

ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন ‘চ্যাম্পিয়নশিপ রিং’

আন্দোলনস্থল থেকে অনশনরত সোনম ওয়াংচুককে সরিয়ে দিল দিল্লি পুলিশ

১০

মধ্যপ্রাচ্যে ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

১১

ফাইনাল ম্যাচেই কি শেষ স্কালোনির আর্জেন্টিনা অধ্যায়?

১২

ব্যবসায়ীদের দৌরাত্ম্যে দিশেহারা ভোক্তা

১৩

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

১৪

১৯ বছর আগে নিজ হাতে গোসল করানো সেই শিশুই এবার মেসির প্রতিপক্ষ

১৫

মিয়ানমার উপকূলে নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

১৬

হরমুজে মার্কিন হস্তক্ষেপ ‘নিষ্ক্রিয়’ করে দেওয়া হবে: ইরানের সেনাবাহিনী

১৭

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়-কখন

১৮

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

১৯

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

২০