Ritesh Beghi
২২ জুলাই ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফাইনাল ম্যাচে ড্রেসিংরুমে কোন্দলের গুঞ্জনে যা বললেন স্কালোনি

ফাইনালে স্পেনের কাছে ১-০ ব্যবধানে পরাজয়টি আর সবার চেয়ে যেন একটু বেশিই ভারাক্রান্ত করে তুলেছে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিকে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের সম্মুখীন হতেই কান্নায় ভেঙে পড়েন এই আর্জেন্টাইন; ফলে মাঝপথেই নিজের উত্তর শেষ করতে বাধ্য হন তিনি।

ফাইনালে হারের ৪৮ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সুবিশাল ক্রীড়া কমপ্লেক্স ছাড়তে দেখা যায় তাকে। সেখান থেকে যাওয়ার সময় নিজের গাড়ির জানালা নামিয়েই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্কালোনি।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে স্প্যানিশ পত্রিকা মুন্দো দেপোর্তিভো-কে স্কালোনি বলেন, ‘এ ধরনের বড় কোনো টুর্নামেন্ট শেষ হওয়ার পর এসব বিষয় নিয়ে নতুন করে ভাবার প্রয়োজন পড়ে। আগামী ডিসেম্বর পর্যন্ত আমরা দায়িত্বে আছি। তবে সবচেয়ে বড় কথা হলো, সমর্থকরা বুঝতে পেরেছেন দল তার সেরাটা দিয়েছে এবং জাতীয় দল হিসেবে আমরা অসাধারণ ঐক্য ও সংহতি বজায় রেখেছি।’

সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জের পতাকা উঁচিয়ে উদযাপনের কারণে আর্জেন্টিনার ওপর সম্ভাব্য শাস্তির বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না। ভবিষ্যতে এমন কিছু হবে কিনা তাও আমার জানা নেই। আমাদের এখনো কোনো কিছু জানানো হয়নি।’

পরাজয়ের পরও পাশে থাকার জন্য সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘মানুষের অভ্যর্থনা ছিল দারুণ এবং হৃদয়স্পর্শী। আমরা ট্রফি জিততে পারিনি—এটি মেনে নেওয়া কঠিন হলেও উদযাপনের এই আবহটি ইতিবাচক। তবে একই সঙ্গে হারের মধ্যেও যে শালীনতা বজায় রাখা যায় এবং তা থেকে ইতিবাচক শিক্ষা নেওয়া যায়, সেটি জানাটা বেশ ভালো এক অনুভূতি।’

এদিকে ফাইনাল ম্যাচের পর ড্রেসিংরুমে খেলোয়াড়দের মধ্যে কাদা ছোড়াছুড়ির যে গুঞ্জন ছড়িয়েছে, তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন স্কালোনি। ড্রেসিংরুমের অভ্যন্তরীণ কোন্দলের কথাটি তাকে বেশ ব্যথিত করেছে। এ বিষয়ে তিনি স্পষ্ট জানান, ‘আমি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করি না, তাই আপনারা কিসের কথা বলছেন তা আমার জানা নেই। আপনারা যা বলছেন, তা আমি মোটেও বিশ্বাস করি না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০