Ritesh Beghi
২১ সেপ্টেম্বর ২০২৫, ৬:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন মডেল খুঁজছে বাংলাদেশ ফ্যাশন রানওয়ে

রাজধানীতে নবীনদের ফ্যাশন অডিশন ক্লাস

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে শুরু হয়েছে নবীন মডেলদের জন্য বিশেষ অডিশন ক্লাস। বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইকের উদ্যোগে এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে মডেলিং পেশায় এগিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। আয়োজকদের মতে, এই অডিশন শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং মডেলিং ক্যারিয়ারের প্রাথমিক ধাপ শেখানোর একটি প্রশিক্ষণ কার্যক্রম।

দুপুরে রাজধানীর নিকেতন এলাকায় এ অডিশন অনুষ্ঠিত হয়। প্রথম দিনেই অন্তত ৭০ জন শিক্ষার্থী এতে অংশ নেন। তাদের মধ্য থেকে ২৫ জনকে বাছাই করা হয় পরবর্তী ধাপের জন্য। নবীনদের মধ্য থেকে সেরা প্রতিভাবানদের নির্বাচনের মাধ্যমে ধাপে ধাপে তৈরি করা হবে পেশাদার মডেল।

অডিশনে বিচারকের দায়িত্ব পালন করেন জনপ্রিয় মডেল ও কোরিওগ্রাফার রুমা সৈয়দ, ফ্যাশন বিশেষজ্ঞ সুমন হোসাইন, মডেল মারিয়া কিসপট্টা, অভিনেত্রী রাজ রীপা এবং ফ্যাশন ট্রেনার আজাদ ফারজানা লিমি, ব্র্যান্ড ওনার সুমনা সুমি, ফ্যাশন ডিজাইনার সোহান করীম প্রমুখ । তারা অংশগ্রহণকারীদের র‌্যাম্প ওয়াক, আত্মবিশ্বাস, ক্যামেরার সামনে অভিব্যক্তি এবং পোশাক নির্বাচনের ওপর গুরুত্ব দেন।

আয়োজক কমিটির এক মুখপাত্র সুমন হোসাইন জানান, “একজন মডেল সফল হতে হলে শুধু সৌন্দর্যই যথেষ্ট নয়। প্রয়োজন আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব এবং নিয়মিত প্রশিক্ষণ। আমাদের অডিশন ক্লাসগুলোতে এসব বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এখানে যারা বাছাই হয়েছেন, তারা ধাপে ধাপে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে উন্নত মডেল হয়ে উঠবেন।

অংশগ্রহণকারীদের জন্য প্রথম দিন থেকেই হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়। কীভাবে সঠিকভাবে র‌্যাম্প ওয়াক করতে হয়, ক্যামেরার সামনে নিজেকে উপস্থাপন করতে হয় কিংবা পোশাক নির্বাচন করতে হয়—এসব বিষয়ে বিশদভাবে শেখানো হয়। পাশাপাশি, অভিজ্ঞ ট্রেনাররা নতুনদের মানসিক প্রস্তুতি ও পেশাদারিত্বের বিষয়ে পরামর্শ দেন।

অডিশনে অংশ নেওয়া এক নবীন মডেল শাকিরা বলেন, “প্রথম দিনেই অনেক কিছু শিখলাম। বিশেষ করে র‌্যাম্পে হাঁটার সময় শরীরের ভঙ্গি ও চোখের অভিব্যক্তি নিয়ে যেভাবে ট্রেনাররা নির্দেশনা দিয়েছেন, তা ভবিষ্যতে কাজে লাগবে।”

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইকের আয়োজকরা আশা করছেন, এই অডিশন ক্লাস থেকেই ভবিষ্যতে ফ্যাশন জগতে অনেক নতুন মুখ যুক্ত হবে। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক মঞ্চেও তারা প্রতিনিধিত্ব করতে পারবেন।

এ আয়োজনকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। আয়োজকরা জানিয়েছেন, ধাপে ধাপে প্রশিক্ষণের পর নির্বাচিতদের নিয়ে একটি বড় র‌্যাম্প শো আয়োজন করা হবে, যেখানে নবীনরা অভিজ্ঞ মডেলদের সঙ্গে একই মঞ্চে হাঁটার সুযোগ পাবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

এক ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

১০

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১১

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১২

নেইমারকে নিয়ে নতুন শঙ্কায় ব্রাজিল

১৩

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

১৪

স্কোরলাইন বলছে ড্র, ইরানের গল্প বলছে অন্য কিছু

১৫

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

১৬

ইরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জব্দ সম্পদ ছাড় নয়: যুক্তরাষ্ট্র

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০