news desk
১৪ জুন ২০২০, ১২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নদীগর্ভে চলে গেল পাইশা মাইঝাই স. প্রা. বিদ্যালয়

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের পাইশা মাইঝাই স. প্রা. বিদ্যালয়টি গতকাল ১৩ জুন সন্ধ্যায় নদীগর্ভে বিলিন হয়ে গিয়েছে।
এছাড়াও ইউনিয়নের বিভিন্ন গ্রামের আগাম বন্যায় নদী ভাঙ্গন শুরু হয়েছে। ঘর বাড়ি নদীরগর্ভে বিলিন হয়ে গিয়েছে, আবার কেউ বা ঘর ঘুলে নিয়ে আশ্রয় নিয়েছে অন্যত্র।
আজ ১৪ জুন সকালে উপজেলা নির্বাহি অফিসার ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম সলিমাবাদ ইউনিয়নের এর পাইশা মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ইউনিয়নের বিভিন্ন ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।
এ সময় তিনি ভাঙ্গনকবলিত মানুষ জনের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং তাদের জন্য নির্ধারিত দূর্যোগ মোকাবেলায় আশ্রয়ন কেন্দ্রে (জনতা ডিগ্রি কলেজ) এ স্থানান্তর হওয়ার পরামর্শ প্রদান করেন।
আগাম বন্যায় সলিমাবাদ ইউনিয়ন এর পাইশা মাইঝাইল সহ আশেপাশের বেশ কয়েকটি এলাকায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা সরোজমিনে তিনি পরিদর্শন করেন। ভাঙ্গন রোধ কল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য টাঙ্গাইলের জেলার জেলা প্রশাসক ডিসি মহোদয়ের কাছে সুপারিশ পেশ করেন। কিভাবে এই ভাঙ্গন রোধ করে জনজীবনে সুরক্ষা নিশ্চিত করা যায় এবং নদীগর্ভে বিলীন হওয়া  সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি এর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার সহ বিভিন্ন মহলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ করেন তিনি। ভাঙ্গন এলাকা পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আবু বকর সহ সলিমাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়জুল ইসলাম বলেন, আমরা আগে থেকেই এই সলিমাবাদ ইউনিয়নের নদী ভাঙ্গনের বিষয়টি মাননীয় জেলা প্রশাসক ডিসি স্যারের কাছে সহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। আজকে আমি ও প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) এসব এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ ও এসব মানুসের জীবনের বাস্তবতা জেলা প্রশাসক স্যারের কাছে সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাব। যাতে এলাকায় এ ভাঙ্গন রোধ করা সম্ভব হয়। মানব জীবনে যাতে শান্তি ফিরে আসে। এছাড়াও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয় সে বিষয়টি আমরা লক্ষ্য রাখবো।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত

ভয়াবহ দাবানলে সস্ত্রীক ফ্রান্স ছাড়লেন জর্জ ক্লুনি

নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

২ গোলে এগিয়ে গিয়েও জিততে পারল না রিয়াল মাদ্রিদ

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি চলছে

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের ভয়াবহতা

১০

জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার

১১

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১২

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

১৩

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি

১৪

টানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিন

১৫

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

১৬

সালাহর দলবদলে ‘চাঞ্চল্যকর মোড়’!

১৭

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৪০

১৮

দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান

১৯

তীব্র হচ্ছে এল নিনো, চরম তাপপ্রবাহ, বন্যা ও খরার সতর্কবার্তা দিল জাতিসংঘ

২০