Ritesh Beghi
২৫ মে ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাঙ্গলকোটে ৭ বছরের শিশুকে নিপীড়ন, ব্যবসায়ীকে গণপিটুনি

কুমিল্লার নাঙ্গলকোটে তৃতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (৭) যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে জিয়াউল হক (৫৫) নামের স্থানীয় এক ব্যবসায়ীর বিরুদ্ধে। 

রোববার সন্ধ্যার দিকে উপজেলার হেসাখাল ইউনিয়নের ওমরগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার ওই শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। অভিযুক্ত জিয়াউল উপজেলার হেসাখাল ইউনিয়নের পাটোয়ার কারী বাড়ির আব্দুল মন্নানের ছেলে। ঘটনার পর স্থানীয়রা তাকে গণধোলাই দিলেও বর্তমানে সে পলাতক রয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় ওমরগঞ্জ বাজারে মশার কোয়েল নিতে আসেন ওই শিশুটি। এ সময় অভিযুক্ত জিয়াউল হকের দোকানে গেলে সে শিশুটিকে ফুসলিয়ে দোকানের ভেতর নিয়ে যায় এবং নিজের মোবাইল ফোন থেকে তাকে বিভিন্ন অশ্লীল ভিডিও দেখায় এরপর তাকে যৌন নিপীড়নের চেষ্টা করে। এর আগেও জিয়াউলের বিরুদ্ধে এমন অভিযোগ থাকায় তাকে নজরে রাখেন স্থানীয়রা। টের পেয়ে স্থানীয়রা তাকে গণপিটুনি দেওয়ার পর হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় সে পালিয়ে যায়।

ভিকটিম শিশুটির পরিবার আত্মসম্মানে কোনো কথা বলতে রাজি হয়নি।

নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। অভিযুক্ত পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। ভিকটিম পরিবার লিখিত অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০